ইউরোপীয় ইউনিয়নের দুটি ব্যাংকের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ২০:২৮আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২০:২৮

সম্প্রতি রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়ে একটি তালিকা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ওই তালিকায় চীনের দুটি আর্থিক প্রতিষ্ঠানকে যুক্ত করায় পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইইউ-এর দুটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এখন থেকে ইউএবি উরবো ব্যাংকাস এবং এবি মানো ব্যাংকাস নামে দুটি ইইউ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কোনও ধরনের লেনদেন, সহযোগিতা বা অন্য কার্যক্রমে অংশ নিতে পারবে না চীনের প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা। এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে চীনের বিদেশি নিষেধাজ্ঞা বিরোধী আইন এবং এর বাস্তবায়ন সংক্রান্ত নিয়মের অধীনে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, ৯ আগস্ট থেকে কার্যকর হওয়া ইইউ-এর নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মগুলোর মারাত্মক লঙ্ঘন। এর ফলে চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চীন-ইইউ অর্থনৈতিক, বাণিজ্য ও আর্থিক সম্পর্কের ওপরও গুরুতর নেতিবাচক প্রভাব পড়েছে।

চীন আশা করে, ইইউ তাদের ভুল সংশোধন করবে এবং চীনের স্বার্থ ক্ষুণ্ন করা থেকে বিরত থাকবে। মন্ত্রণালয় আরও বলেছে, ইইউ তাদের এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সহযোগিতার সম্পর্ককে মূল্য দেবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী