ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ১৩:৪৯আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৩:৪৯

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি অঞ্চলে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৭ আগস্ট) ভোরে সেখানে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এ সময় পোসো রিজেন্সিসহ আশপাশের এলাকায় ব্যাপক কম্পন তৈরি হয়। অন্তত ২৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তবে তাৎক্ষণিকভাবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ার কারণে এ অঞ্চলে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে।

২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়। গৃহহীন হয় হাজার হাজার মানুষ।

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান