আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২০, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত ১১৫ জনের বেশি মানুষকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

তালেবান সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ভূমিকম্পে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ‘ধ্বংসস্তূপের নিচে’ অনেকে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তালেবান সরকার কর্মকর্তারা জানিয়েছে, দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধার অভিযান চালাতে মানবিক সংস্থাগুলোর সহায়তা জরুরি। এসব এলাকার কিছু কেবল আকাশপথে পৌঁছানো সম্ভব। কারণ সেগুলোতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে।

কুনার প্রদেশে মেডিকেল টিম বহনকারী হেলিকপ্টার পৌঁছেছে আহতদের চিকিৎসা ও স্থানান্তরের জন্য। এদিকে নানগারহার প্রদেশে ডজন ডজন স্বেচ্ছাসেবক হাসপাতালে ছুটে গেছেন রক্ত দান করার জন্য।

হেলিকপ্টারের মাধ্যমে মৃতদেহ পরিবহণের প্রচেষ্টা সমন্বয়কারী এক তালেবান কর্মকর্তা জানিয়েছেন, কুনার প্রদেশের একটি গ্রামেই ২১ জন নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, এখনও প্রদেশের অনেক জেলায় ভূমিকম্পের পরাঘাত (আফটারশক) অনুভূত হচ্ছে।

কুনার প্রদেশের আরেক কর্মকর্তা বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এতটাই দুর্গম যে প্রকৃত মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। শত শত মানুষ নিহত বা আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে—তবে এটি এখনও নিশ্চিত নয়। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, আবার অন্য কিছু জায়গায় ভূমিধস ও বন্যার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তবে এই মুহূর্তে সঠিক সংখ্যা কেউই জানাতে পারছে না, কারণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম ও অগম্য।

ভূমিধসের কারণে সড়কপথ বন্ধ থাকায় কুনার প্রদেশের পুলিশ বিবিসিকে জানিয়েছে, উদ্ধার অভিযান কেবল আকাশপথে চালানো সম্ভব।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী