যুক্তরাষ্ট্রে কোরিয়ান শ্রমিকদের গ্রেফতার নিয়ে উদ্বিগ্ন সিউল

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৩

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যুক্তরাষ্ট্রে অভিবাসী বিরোধী অভিযানে শত শত কোরিয়ান নাগরিক গ্রেফতারের ঘটনায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার তিনি বলেছেন, সরকার দ্রুত প্রতিক্রিয়া জানাতে সব ধরনের প্রচেষ্টা চালাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানিয়েছেন, জর্জিয়ার সাভানার কাছে হুন্দাই কারখানায় বৃহস্পতিবার চালানো অভিযানে ৩০০ জনের বেশি কোরিয়ানকে গ্রেফতারের পর জরুরি প্রতিক্রিয়া টিম গঠন করা হয়েছে। প্রয়োজনে তিনি ওয়াশিংটনে গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনাও করতে পারেন।

চো বলেন, আমাদের নাগরিকদের এভাবে গ্রেফতার হওয়া নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এর জন্য আমি দায়বদ্ধতা অনুভব করছি।

মার্কিন অভিবাসন দফতরে (আইসিই) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাত, কোমর ও পায়ে শেকল পরানো অবস্থায় শ্রমিকদের বাসে তোলা হচ্ছে। হেলিকপ্টার ও সাঁজোয়া গাড়ি নিয়ে চালানো এ অভিযানে মোট ৪৭৫ জন শ্রমিককে আটক করা হয়, যাদের মধ্যে ৩০০ জনের বেশি কোরিয়ান। এটি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ইতিহাসে সবচেয়ে বড় একক স্থানে অভিযান বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগকে স্বাগত জানানো হলেও অবৈধভাবে শ্রমিক আনা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

হুন্দাই জানিয়েছে, তারা সরবরাহকারী ও সাবকন্ট্রাক্টরদের কার্যক্রম পর্যালোচনা করবে। যৌথ উদ্যোগে কারখানা নির্মাণে যুক্ত এলজি এনার্জি সলিউশন জানিয়েছে, তাদের ৪৭ কর্মী এবং প্রায় ২৫০ জন চুক্তিভিত্তিক শ্রমিক আটক হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী