পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২

কয়েকটি নির্বাচনে টানা পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রবিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৬৮ বছর বয়সী ইশিবা বলেছেন, তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) জরুরি নেতৃত্ব নির্বাচন করবে। গত এক বছরে দায়িত্ব পালনকালে সংসদের উভয় কক্ষের নির্বাচনে জোটের ভরাডুবি ঘটে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ভোটাররা সরকারের বিরুদ্ধে অবস্থান নেন।

ইশিবা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই হওয়ায় আমরা একটি বড় বাধা অতিক্রম করেছি। এখন দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করার সময় এসেছে।

গত সপ্তাহে রাজনৈতিক অনিশ্চয়তার জেরে ইয়েন ও সরকারি বন্ডের বাজারে ধস নামে। বুধবার ৩০ বছরের বন্ডের আয় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। এলডিপি সোমবার জরুরি ভোটের ঘোষণা দেওয়ায় ইশিবার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তীব্র হয়।

সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি সম্প্রসারণমূলক আর্থিক নীতি ও সুদের হার বৃদ্ধির বিরোধিতার জন্য পরিচিত। আরেকজন সম্ভাব্য প্রার্থী কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। তিনি খাদ্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন।

মেইজি ইয়াসুদা রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ কাজুতাকা মায়েদা বলেন, একাধিক নির্বাচনি পরাজয়ের পর ইশিবার পদত্যাগ অনিবার্য ছিল। তাকাইচি ও কোইজুমি এগিয়ে থাকা সম্ভাব্য প্রার্থী।

এলডিপি বর্তমানে সংসদের কোনও কক্ষেই সংখ্যাগরিষ্ঠ নয়। ফলে দলের নতুন সভাপতি সরাসরি প্রধানমন্ত্রী হবেন, এমন নিশ্চয়তা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্ব দ্রুত নির্বাচনের ডাক দিতে পারেন।

ইশিবার শেষ বড় কাজ ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা। এর আওতায় জাপান ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় এবং এর বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কমাতে সম্মত হন।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী