আফগানিস্তানে ভূমিকম্প

নারী ত্রাণকর্মীদের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৪

আফগান নারী ত্রাণকর্মীদের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে তালেবান কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আফগানিস্তানে ডব্লিওএইচও’র উপ-প্রতিনিধি বলেন ড. মুক্তা শর্মা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভূমিকম্পের পর, এখন একটি বড় সমস্যা হলো বিধ্বস্ত এলাকায় নারী কর্মীর ক্রমবর্ধমান অভাব।

গুরুতর ও ক্ষতিগ্রস্ত নারীদের সহায়তা দেওয়ার জন্যই এমন আহ্বান জানানো হয়েছে। যাতে তারা পুরুষ অভিভাবক ছাড়াই ভ্রমণ করতে পারে এবং সেইসব নারীদের সাহায্য করতে পারে যারা যত্ন পাওয়ার জন্য লড়াই করছে।   

ড. মুক্তা শর্মা বলেন, ওই এলাকায় প্রায় ৯০ শতাংশ চিকিৎসাকর্মী পুরুষ। বাকি ১০ শতাংশ ধাত্রী ও নার্স, যারা গুরুতর আঘাতের চিকিৎসা করতে পারেন না। এর ফলে নারীদের চিকিৎসা দেওয়া ব্যাহত হচ্ছে। কারণ নারীরা পুরুষ কর্মীদের সাথে মেলামেশায় অস্বস্তি বোধ করছেন বা ভয় পাচ্ছেন এবং একা ভ্রমণ করে সেবা নিতেও দ্বিধাবোধ করছেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ১ সেপ্টেম্বর ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ২হাজার ২০০ মানুষ নিহত হয়। আহত হয় ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ।

এমন এক সময়ে দুর্ঘটনাটি ঘটেছে, যেখানে ২০২১ সালে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর এবং তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই কঠোর সাহায্য হ্রাস ও মানবিক সঙ্কট চলছিল।

তালেবান বলছে তারা নারীদের অধিকারকে তাদের ইসলামি আইনের ব্যাখ্যার সাথে সামঞ্জস্য রেখে সম্মান করে এবং পূর্বেও বলেছে যে তারা নিশ্চিত করবে নারীরা সাহায্য পেতে পারে।

তাদের প্রশাসন ২০২২ সালে আফগান নারী এনজিও কর্মীদের ঘরের বাইরে কাজ করা নিষিদ্ধ করে। মানবিক কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কিছু ছাড় দেওয়া হয়েছিল। তবে অনেকেই বলেছেন এসব ছিল খণ্ডিত এবং যথেষ্ট ছিল না, বিশেষ করে এমন জরুরি পরিস্থিতিতে যেখানে নারী কর্মীদের ভ্রমণ করা প্রয়োজন।

শর্মা বলেন, এর অর্থ হলো সাহায্য সংস্থাগুলো এবং নারী কর্মীরা অনিশ্চয়তার মুখে পড়ছেন এবং কিছু ক্ষেত্রে তারা ঝুঁকি নিতে সক্ষম নন।

তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো বিশাল, মাহরাম (পুরুষ অভিভাবক প্রয়োজন) ইস্যুটি অব্যাহত রয়েছে এবং কার্যত কর্তৃপক্ষের দ্বারা কোনো আনুষ্ঠানিক ছাড় দেওয়া হয়নি।

তিনি আরও জানান,তার দল গত সপ্তাহে এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে। এই কারণেই আমরা মনে করেছি কর্তৃপক্ষের সাথে বিষয়টি উত্থাপন করতে হবে। এখনই সেই সময় যখন আরও বেশি নারী স্বাস্থ্যকর্মী প্রয়োজন।  

শর্মা আরও বলেন, ভবিষ্যতে নারীরা মানসিক স্বাস্থ্যসেবা পেতে পারবে কি না তা নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন, যাতে তারা ট্রমার সাথে মোকাবিলা করতে পারে, বিশেষত যাদের পুরুষ আত্মীয়রা নিহত হয়েছেন এবং যারা এখন পুরুষ অভিভাবক ছাড়াই নারীদের ওপর বিধিনিষেধের মুখোমুখি হচ্ছেন।

কুনার প্রদেশের সোমাই জেলার বাসিন্দা পীর গুল বলেন, তার গ্রামের অনেক নারী ভূমিকম্পের পর ট্রমা ও উচ্চ রক্তচাপে ভুগছেন এবং চিকিৎসা পেতে সংগ্রাম করছেন।

তিনি বলেন, ওই গ্রামে কোনও নারী ডাক্তার নেই পরীক্ষার জন্য; কেবল একজন পুরুষ ডাক্তার আছেন।

শর্মা উল্লেখ করেন, আফগান নারী ডাক্তারদের ঘাটতি আরও বাড়ছে। কারণ তালেবান নারী শিক্ষার্থীদের মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করেছে, যার ফলে নারী ডাক্তার তৈরি হওয়ার প্রক্রিয়া থেমে গেছে।

জাতিসংঘ অনুমান করেছে প্রায় ১১,৬০০ গর্ভবতী নারীও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন।  

এছাড়া চলতি বছর মার্কিন সাহায্য কমার কারণে প্রায় ৮০টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং আরও ১৬টি স্বাস্থ্যকেন্দ্র ভূমিকম্পের ক্ষতির কারণে বন্ধ করতে হয়েছে বলে জানান শর্মা।

সূত্র: রয়টার্স

/এস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম