নেপালে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫

নেপালে শপথ নিলেন প্রধানমন্ত্রী সুহিলা কার্কি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তিন নবনিযুক্ত মন্ত্রী। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ভবন শীতলনিবাসে শপথ গ্রহণ করেন তারা। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাদেরকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান শীতলনিবাসের ধ্বংসস্তূপের সামনে একটি আনুষ্ঠানিক ছাউনি বসিয়ে সম্পন্ন হয়। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমাণ্ডু পোস্ট এ খবর জানিয়েছে।

সাবেক অর্থসচিব রামেশ্বর খনাল অর্থমন্ত্রী, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিং জ্বালানি, পানি সম্পদ ও সেচমন্ত্রী এবং  খ্যাতিমান আইনজীবী ওম প্রকাশ আর্যাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন।

ঘিসিং একইসঙ্গে ভৌত অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয় এবং নগর উন্নয়ন মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। আর্যালকে আইন, বিচার ও সংসদীয় বিষয়ক দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে।

এই সম্প্রসারণের ফলে সংসদীয় নির্বাচন ছয় মাসের মধ্যে আয়োজনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিসভায় এখন চারজন সদস্য রয়েছেন। প্রধানমন্ত্রী কার্কি বাকি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেই পালন করছেন।

পূর্বতন অর্থসচিব খনাল এর আগে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংস্কার সুপারিশ কমিশনের নেতৃত্ব দেন এবং কেপি শর্মা ওলি সরকারের কাছে ৪৪৭ পৃষ্ঠার সংস্কার প্রতিবেদন জমা দেন।

ঘিসিং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক থাকাকালীন দীর্ঘস্থায়ী লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট সমাপ্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘদিনের বিরোধের পর ওলি প্রশাসন গত মার্চ মাসে তাকে পদ থেকে অপসারণ করে।

আলোচিত আইনজীবী আর্যাল সাম্প্রতিক জেন জেড আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।শুরুতে মন্ত্রিসভায় বাইরে থাকতে চেয়েছিলেন বলে জানা যায়। কিন্তু পরে যোগ দিতে সম্মত হন। তিনি রাষ্ট্রপতি পাউডেল, প্রধানমন্ত্রী কার্কি, জেন জেড প্রতিনিধিদের পাশাপাশি দলীয় নেতাদের সঙ্গে গত সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পর সক্রিয়ভাবে আলোচনায় যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী কার্কি রবিবার দায়িত্ব গ্রহণ করেছেন। বলেছেন, এই অন্তর্বর্তী সময়ে তিনি মন্ত্রিসভাকে সর্বোচ্চ ১৫ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। ধাপে ধাপে আরও নিয়োগ হবে।

অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি রামসহায় প্রসাদ যাদব, প্রধান বিচারপতি প্রকাশমান সিং রাউত, জাতীয় পরিষদ চেয়ারম্যান নারায়ণ প্রসাদ দাহাল, সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টারাই এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেন জেড আন্দোলনের সময় অগ্নিসংযোগে শীতলনিবাস ব্যাপক ক্ষতির শিকার হয়। এর ফলে গত শুক্রবার প্রধানমন্ত্রী কার্কির শপথ অনুষ্ঠান রাষ্ট্রপতির আবাসনের ভেতরে অনুষ্ঠিত হয়।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের