ট্রাম্প-শি ফোনালাপে গুরুত্ব পাবে টিকটক, বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে ফোনে কথা বলবেন। জুনের পর এটিই হবে তাদের প্রথম আলোচনা। আলোচনায় টিকটক, বোয়িং বিমান কেনা, বিরল খনিজ ও তাইওয়ান ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনকে সামনে রেখে এই ফোনালাপ হতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় অক্টোবরের শেষে অনুষ্ঠেয় বৈঠকের ফাঁকে শীর্ষ পর্যায়ের সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, শুক্রবার শি-এর সঙ্গে তার ফোনালাপ হবে এবং সম্পর্ক এখনও খুবই শক্তিশালী। তবে বেইজিং এখনও প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেনি।

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে বিক্রি না করলে নিষিদ্ধ হওয়ার সময়সীমা ঘনিয়ে আসছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সোমবার মাদ্রিদে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে চীনা মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে সম্পর্ক ‘স্থিতিশীল’ রাখার চেষ্টা করছেন। তবে তিনি চীনের ওপর চাপও বাড়াচ্ছেন। বিরল খনিজ ম্যাগনেটের প্রবাহ নিশ্চিত করা, ফেন্টানিল পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া, শুল্ক কমানো ও মার্কিন কৃষিপণ্যের অর্ডার বাড়ানো—এসব বিষয় যুক্তরাষ্ট্রের আলোচনার এজেন্ডায় রয়েছে। চীন পাল্টা সেমিকন্ডাক্টর খাতে তদন্ত বাড়িয়েছে এবং শুল্ক প্রত্যাহারের চেষ্টা করছে।

সহজ সমাধানের মধ্যে থাকতে পারে চীনের পক্ষ থেকে শত শত বোয়িং বিমান কেনার ঘোষণা বা মার্কিন কৃষিপণ্যে অর্ডার বাড়ানো। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দিতে পারে।

তবে তাইওয়ান ইস্যু দু’দেশের সম্পর্কের সবচেয়ে জটিল বিষয়। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে আসছে এবং মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা করছে। এ নিয়ে দুই দেশের উত্তেজনা বিদ্যমান। দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা প্রত্যাশাও আলোচনায় আসতে পারে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের