নেপালে বিক্ষোভের সময় সাংবাদিকদের ওপর হামলার তদন্ত দাবি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

নেপালে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভের সময় সাংবাদিকদের ওপর হামলা, সংবাদমাধ্যম কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত দাবি করেছে নেপাল মিডিয়া সোসাইটি। এক বিবৃতিতে তদন্তের পাশাপাশি ৮ ও ৯ সেপ্টেম্বর আন্দোলনে প্রাণহানির ঘটনায় শোকও প্রকাশ করেছে সংগঠনটি।

নেপালের মূলধারার সংবাদমাধ্যমের প্রতিনিধিত্বকারী সংগঠনটি আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সাংবাদিক ও সংবাদমাধ্যমে হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে।

সোসাইটির সভাপতি মদন লামসাল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ নিয়ে অপরাধী গোষ্ঠী সাংবাদিকদের ওপর হামলা চালায়, সংবাদমাধ্যম কার্যালয়ে ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। এতে কান্তিপুর ডেইলি, কান্তিপুর এফএম ও কান্তিপুর টিভির কার্যালয় পুরোপুরি ধ্বংস হয়। অগ্নিকাণ্ডে আংশিক ক্ষতিগ্রস্ত হয় অন্নপূর্ণ ডেইলি ও এপি১ টিভির ভবন।

বিবৃতিতে বলা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সংবিধানসম্মত অধিকার। কোনও অবস্থাতেই ব্যক্তিগত সম্পত্তি দখল বা ধ্বংস করা উচিত নয়।

সংগঠনটি হামলার সব ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে। একইসঙ্গে দোষীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা ও ক্ষতিগ্রস্ত সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানিয়েছে।

নেপাল মিডিয়া সোসাইটি বলেছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সাংবাদিকদের সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

সূত্র: দ্য হিমালয়ান টাইমস

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি