মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ২০:৩৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২০:৩৭

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন থেকে কোনও বিশ্বাসযোগ্য ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। কুয়ালালামপুরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদিকদের এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি কাইসা অলঙ্গরেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সমালোচকরা বলেছেন,  ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া এই নির্বাচন আসলে একটি প্রহসন। নির্বাচনের উদ্দেশ্য হলো ২০২১ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর মিয়ানমার জান্তার শাসনকে বৈধতা দেওয়া। সমালোচকদের মধ্যে বহু পশ্চিমা দেশও রয়েছে।

অলঙ্গরেন বলেন, মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হয়নি। পর্যবেক্ষকদের উপস্থিতিও ফলাফলে কোনও পার্থক্য আনবে না।
তিনি বলেন, ‘আমি একে ‘শাসন-স্পন্সরকৃত’ নির্বাচন বলব। আর যদি এটি শাসন-স্পন্সরকৃত হয়, তাহলে এর ফলাফলও একটাই হতে পারে।’
কুয়ালালামপুরে নির্বাচিত কিছু গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অলঙ্গরেন এই মন্তব্য করেন।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার অস্থিরতার মধ্যে রয়েছে, যা একটি সশস্ত্র বিদ্রোহের জন্ম দেয় এবং এই বিদ্রোহীরা দেশজুড়ে বিশাল এলাকা দখল করেছে।

জান্তার প্রধান মিন অং হ্লাইং বুধবার স্বীকার করেছেন যে সামরিক-সমর্থিত প্রশাসন আসন্ন সাধারণ নির্বাচন পুরো দেশজুড়ে আয়োজন করতে সক্ষম হবে না। এটি ছিল তার প্রথম প্রকাশ্য স্বীকারোক্তি যে, এই নির্বাচন সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক হবে না।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন