৮ বছরের স্কুলশিশুকে হত্যায় কোরীয় শিক্ষিকার যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ২১:৫৩আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২১:৫৩

দক্ষিণ কোরিয়ার একটি আদালত আলোচিত মামলায় ৮ বছরের এক স্কুলশিশুকে হত্যাকারী শিক্ষিকাকে আজীবন কারাদণ্ড দিয়েছে। মামলাটি দেশজুড়ে শোক ও আলোচনার সৃষ্টি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মিয়ং জে-ওয়ান (৪৮) এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন ফেব্রুয়ারিতে। ওই সময় তিনি স্কুলছাত্রী কিম হ্য-নুলকে একটি ক্লাসরুমে ডেকে নিয়ে গিয়েছিলেন। প্রসিকিউটররা মৃত্যুদণ্ডের দাবি করেছিলেন।

মিয়ং আদালতে বলেছেন, তিনি জীবনের বাকি অংশে তার ভুলের প্রায়শ্চিত্ত করবেন। হত্যার সময় তার মানসিক স্বাস্থ্য সমস্যার ছিল।

মামলার তদন্ত চলাকালে প্রসিকিউটররা বলেছেন, মিয়ং কোনও অনুশোচনা দেখাননি। তবে মিয়ং আদালতে অসংখ্য চিঠি জমা দিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন।

প্রসিকিউটররা জানিয়েছেন, হত্যার আগে মিয়ং হিংসাত্মক আচরণ দেখিয়েছিলেন। এমনকি অন্য একজন শিক্ষিকার মাথা পেচিয়ে ধরেছিলেন। 

পুলিশের কাছে মিয়ং জানিয়েছিলেন, তিনি হত্যার দিন অস্ত্র কিনে স্কুলে নিয়ে এসেছিলেন এবং যেকোনও একটি শিশুর সঙ্গে নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। তিনি কিমকে মিডিয়া রুমে ডেকে আনার পর হামলা করেন। শিশুটি সেদিন বাসের ড্রাইভার স্কুলকে জানায় যে সে স্কুলে পৌঁছায়নি। পরে স্কুলেই তাকে ছুরিকাঘাতের চিহ্নসহ পাওয়া যায়। সঙ্গে মিয়ংও আহত অবস্থায় ছিলেন।

আদালত রায়ে উল্লেখ করেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে অভিযুক্ত শিশুটিকে সুরক্ষা দেওয়ার অবস্থায় ছিলেন। কিন্তু তিনি সেই নিরাপদ স্থানে শিশু তা না করে বর্বর অপরাধ করেছেন।

মিয়ংকে ৩০ বছরের জন্য ইলেকট্রনিক লোকেশন ট্র্যাকিং ডিভাইস পরানোর নির্দেশও দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী