কুয়ালালামপুরে নাচলেন উৎফুল্ল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৪আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৩২

কুয়ালালামপুরে ট্রাম্প যখন বিমানের সিঁড়ি বেয়ে নামছেন, বিমানবন্দরে তখন মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে অসংখ্য মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্প এরপর বিমানবন্দরে তাকে নেচে-গেয়ে স্বাগত জানানো একদল মালয়েশীয় ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীর কাছে যান। স্থানীয় ওই শিল্পীদের সঙ্গে কিছুক্ষণ হাত নেড়ে ও নাচের ভঙ্গিতে অংশ নেন তিনিও। রবিবার (২৬ অক্টোবর) সকালেই ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন তিনি।

পরে ট্রাম্প ভিড়ের মধ্যে থেকে দুটি পতাকা হাতে নেন এবং তা নেড়ে হাসিমুখে ছবি তোলার জন্য পোজ দেন। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে অত্যন্ত প্রফুল্ল মনে হচ্ছিল।

পরে ট্রাম্প প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গাড়িতে ওঠেন এবং সম্মেলনস্থলের পথে রওনা দেন। 

মূলত দুটি বড় আয়োজনে যোগ দিতে ট্রাম্পের এ মালয়েশিয়া সফর। একটি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া। অন্যটি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এ অঞ্চলে ট্রাম্পের প্রথম ও সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।

/এস/
সম্পর্কিত
৩৯৬ টনের দুর্গ টেনে সরালেন ১৮০০ মানুষ
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন