দক্ষিণ কোরিয়ায় ব্যস্ত বাজারে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ২০:৪০আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২০:৪০

দক্ষিণ কোরিয়ার বুচিয়নে একটি বাজারে ট্রাক ঢুকে পড়ায় দুইজন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে বলে জরুরি বিভাগ ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অগ্নিনির্বাপন কর্মকর্তারা জানান, হালকা একটি ট্রাক বাজারের গলিপথ ধরে প্রায় ১৫০ মিটার অতিক্রম করে থেমে যায়। দুর্ঘটনাস্থল রাজধানী সিউল থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে বুচিয়ন এলাকায় অবস্থিত।

কোরীয় টেলিভিশনে প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাজারে ক্রেতারা কেনাকাটা করার সময় নীল রঙের ট্রাকটি হঠাৎ দ্রুতগতিতে স্টলঘেরা গলিপথে ঢুকে এক দোকানে ধাক্কা দেয়।

ইয়োনহাপ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া দুজনকে পরে মৃত ঘোষণা করা হয়।

অগ্নিনির্বাপন বিভাগের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার আগে ট্রাকটি প্রায় ২৮ মিটার পিছন দিকে গিয়ে করে হঠাৎ সামনের দিকে দ্রুত গতিতে ছুটে যায়। চালক দাবি করেছেন, হঠাৎ গতি বেড়ে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বয়স ষাটের কোঠায়। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ট্রাকটি তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হবে।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের