পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ১০, দাবি তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৪আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৭

আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, হামলার পর অন্তত নয় শিশু এবং এক নারী নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মুজাহিদ বলেন, পাকিস্তান কুনার এবং পাকতিকা প্রদেশেও অভিযান চালিয়েছে, যেখানে চার জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুজাহিদ বলেন, “গত রাতে খোস্ত প্রদেশের গেরবজও জেলায় রাত ১২টায় পাকিস্তানি আগ্রাসী বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা উইলায়াত খানের বাড়িতে বোমা হামলা চালায়। এতে ৯ শিশু (৫ ছেলে এবং ৪ মেয়ে) এবং এক নারী শাহাদাতবরণ করেন এবং তাদের বাড়ি ধ্বংস হয়ে যায়।” পোস্টটির সঙ্গে নিহতদের ছবিও যুক্ত ছিল।

পাকিস্তানের সেনাবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাকিস্তানের পেশোয়ারে যমজ আত্মঘাতী বোমা হামলায় তিনজন আধাসামরিক সদস্য নিহত হওয়ার একদিন পর এই হামলার ঘটনা ঘটে।

পাকিস্তান ও আফগান সেনাবাহিনীর মধ্যে গত অক্টোবরে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়, যা ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর সবচেয়ে বড় সহিংস ঘটনা।

উভয় পক্ষ গত অক্টোবরে দোহায় একটি যুদ্ধবিরতিতে সই করে। তবে তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনা দীর্ঘমেয়াদি কোনও চুক্তি ছাড়াই ভেঙে যায়। কারণ আফগানিস্তারের ভেতরে পাকিস্তানবিরোধী জঙ্গিগোষ্ঠীগুলোর উপস্থিতি নিয়ে পক্ষগুলো একমত হতে পারেনি।

/এস/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী