শ্রীলঙ্কায় ভূমিধস-বন্যায় মৃত ৫৬, সরকারি অফিস ও স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫, ১৮:০০আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৮:০৬

শ্রীলঙ্কায় টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় শতাধিক বাড়ি। পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার শুক্রবার সব সরকারি অফিস ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় বিরূপ আবহাওয়া শুরু হয়। বৃহস্পতিবার প্রবল বৃষ্টি ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক তলিয়ে দেয় এবং দেশজুড়ে একের পর এক ভূমিধসের ঘটনা ঘটে। কেন্দ্রীয় পাহাড়ি চা উৎপাদন অঞ্চল বদুল্লা ও নুয়ারা এলিয়ায় বৃহস্পতিবারই ২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজধানী কলম্বো থেকে এ দুটি এলাকা প্রায় ৩০০ কিলোমিটার দূরে।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, বদুল্লা ও নুয়ারা এলিয়ায় আরও ২১ জন নিখোঁজ এবং ১৪ জন আহত হয়েছেন। দেশজুড়ে অন্যান্য ভূমিধসেও প্রাণহানি ঘটেছে।

প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। জলাধার ও নদীগুলোর পানি বেড়ে সড়ক যাতায়াত বন্ধ হয়ে যায়। পাথর, কাদা ও গাছ সড়ক ও রেললাইনে ধসে পড়ায় যাত্রীবাহী ট্রেন বন্ধ করে দেওয়া হয় এবং বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বন্যায় বেষ্টিত একটি বাড়ির ছাদে আটকে পড়া তিনজনকে উদ্ধার করে। নৌবাহিনী ও পুলিশ নৌকা ব্যবহার করে মানুষ সরিয়ে নেয়।

বৃহস্পতিবার প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা গেছে, আম্পারা শহরের কাছে সড়ক বেয়ে বন্যার স্রোতে একটি গাড়ি ভেসে যায়। এতে গাড়িতে থাকা তিন যাত্রীর মৃত্যু হয়।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম