বরফ ভেঙে অ্যান্টার্কটিকার পথে চীনা গবেষণা জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ২২:৩১আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ২২:৩১

চীনের ৪২তম অ্যান্টার্কটিক অভিযানের গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করেছে দেশটির অত্যাধুনিক আইসব্রেকার গবেষণা জাহাজ ‘সুয়েলং-২’। জাহাজটি এরইমধ্যে দক্ষিণ মেরুর চংশান স্টেশনের নিকটবর্তী জলসীমায় পৌঁছে বরফ ভাঙার কাজ শুরু করেছে।

১৯ মাসব্যাপী এই দীর্ঘ বৈজ্ঞানিক অভিযানের মূল লক্ষ্য মেরু অঞ্চলে পরিবেশ, জলবায়ু, বাস্তুতন্ত্র এবং প্রযুক্তি-সংক্রান্ত গবেষণাকে আরও এগিয়ে নেওয়া, পাশাপাশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতা জোরদার করা।

অস্ট্রেলিয়ার হোবার্ট বন্দরে প্রয়োজনীয় রসদ সংগ্রহের পর ‘সুয়েলং-২’ শক্তিশালী পশ্চিমা বায়ুপ্রবাহ অঞ্চল অতিক্রম করে চংশান স্টেশনের পথে রওনা দেয়। পরিকল্পনা অনুযায়ী, এটি ১ ডিসেম্বর স্টেশন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের জলসীমায় পৌঁছাবে।

চীনা অভিযানের নেতা উই ফুহাই জানান, দুই আইসব্রেকার ‘সুয়েলং’ ও ‘সুয়েলং-২’মিলে এবারের অভিযানে চংশান স্টেশনের জন্য প্রায় ২ হাজার টন সরঞ্জাম, জ্বালানি ও প্রয়োজনীয় রসদ বহন করছে।

দুই জাহাজের সহায়তায় এ অভিযানে একাধিক বহুশাস্ত্রীয় বৈজ্ঞানিক জরিপ পরিচালিত হবে। জলবায়ু পরিবর্তন, ভূপ্রকৃতি, জীববৈচিত্র্য, সমুদ্রবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার পাশাপাশি মেরুর কঠোর পরিবেশে চীনে তৈরি নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।

চীনের এই অ্যান্টার্কটিক দলটি গত ১ নভেম্বর শাংহাই থেকে যাত্রা শুরু করে। ১৯ মাসের এই মিশন শেষে ২০২৬ সালের মে মাসে ‘সুয়েলং’ ও ‘সুয়েলং-২’ দু’টি জাহাজই দেশে ফিরবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম