চীন ও ভিয়েতনামের মধ্যে নতুন হাই-স্পিড রেল লাইন চালু

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১১

দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে নতুন একটি হাই-স্পিড রেল লাইন পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। ২০১ কিলোমিটার দীর্ঘ নাননিং-পিংশিয়াং রেললাইনটি দুই ভাগে নির্মিত হয়েছে, নাননিং-ছংচুয়ো ও ছংচুয়ো–পিংশিয়াং সেকশন।

সম্প্রতি চালু হওয়া এই রেললাইনের মাধ্যমে রাজধানী নাননিং ও ভিয়েতনাম সীমান্তবর্তী কাউন্টি-লেভেলের শহর পিংশিয়াংয়ের মধ্যে ভ্রমণ সময় ৭০ শতাংশ কমে যাবে। এই তথ্য নিশ্চিত করেছে চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড (চায়না রেলওয়ে)।

নাননিং-ছংচুয়ো অংশটি ২০২২ সালের ডিসেম্বরে চালু হয়, যা দুই শহরের ভ্রমণ সময় দুই ঘণ্টা ৩৬ মিনিট থেকে কমিয়ে মাত্র ৫২ মিনিটে আনে।

এবার ৮১ কিলোমিটার দীর্ঘ ছংচুয়ো-পিংশিয়াং সেকশনও চালু হওয়ায় পুরো প্রকল্পের কাজ সম্পন্ন হলো। ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে চলার সক্ষমতা রয়েছে নতুন এই অংশে।

শুরুর ধাপে প্রতিদিন এই রুটে চার জোড়া হাই-স্পিড ট্রেন চলবে। নতুন রেললাইন খোলার ফলে নাননিং হাবের মাধ্যমে জাতীয় হাই-স্পিড রেল নেটওয়ার্কের সাথে সরাসরি সংযোগ প্রতিষ্ঠিত হবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের