দক্ষিণ কোরীয় প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার যুদ্ধবিমান, প্রতিবাদ সিউলের

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

দক্ষিণ কোরিয়ার আকাশসীমার প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কাডিজ) চীন ও রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশের ঘটনায় দুই দেশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে সিউল। মঙ্গলবার সংঘটিত এই ঘটনায় দক্ষিণ কোরিয়া জরুরি পরিস্থিতির প্রস্তুতি হিসেবে নিজস্ব যুদ্ধবিমানও উড়িয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সিউলের অভিযোগ, সাতটি রুশ ও দুটি চীনা সামরিক বিমান সংক্ষিপ্ত সময়ের জন্য কাডিজে প্রবেশ করেছিল। তবে তারা দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি। আন্তর্জাতিক আইন অনুসারে প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনও দেশের সার্বভৌম আকাশসীমার অংশ নয়, তবে এই অঞ্চলে বিদেশি বিমানকে পরিচয় জানানোর নিয়ম রয়েছে।

চলতি বছরের মার্চেও একইভাবে রুশ যুদ্ধবিমান কাডিজে ঢুকলে সিউল যুদ্ধবিমান পাঠিয়েছিল। দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী সদর দফতরের এক কর্মকর্তার বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এবার রুশ বিমান উল্লেং দ্বীপ ও ডকদো এলাকার কাছে এবং চীনা বিমান ইওদো অঞ্চলে প্রবেশ করে। পরে উভয় দেশের বিমান জাপানের তসুশিমা দ্বীপের নিকটবর্তী আকাশে আবার পুনরায় সংগঠিত হয়।

বুধবার অভিযোগ জানানোর সময় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন মেনে কাডিজে প্রতিবেশী দেশের বিমান কার্যক্রমের বিরুদ্ধে সক্রিয়ভাবে সাড়া দেওয়া হবে।

ডকদো দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়া তিন দেশই। আর জেজু দ্বীপের দক্ষিণে অবস্থিত পানির নিচের শিলা ইওদো নিয়েও বিরোধ রয়েছে সিউল ও বেইজিংয়ের মধ্যে। দু’পক্ষই নিজেদের প্রতিরক্ষা অঞ্চলের মধ্যে এটিকে অন্তর্ভুক্ত করেছে।

চীন বুধবার নিশ্চিত করেছে, তারা রাশিয়ার সঙ্গে পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের আকাশে যৌথ টহল পরিচালনা করেছে। এটি বেইজিং ও মস্কোর বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ, যা আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করা হয়েছে।

এর আগেও একই ধরনের মহড়ার সময় একাধিকবার চীন ও রাশিয়ার বিমান দক্ষিণ কোরিয়ার কাডিজে আগাম বার্তা ছাড়াই প্রবেশ করেছে। রাশিয়া অবশ্য সিউলের এ প্রতিরক্ষা অঞ্চলকে একতরফাভাবে ঘোষিত বলে দাবি করে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী