কলকাতায় উপ-হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

রক্তিম দাশ, কলকাতা
১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২২ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২২

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।

মঙ্গলবার সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে সকালে কলকাতা উপ-হাইকমিশন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান। এসময় কলকাতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেড-এর কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এরপর সকলের উপস্থিতিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে সভাপতি, ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারের বক্তব্য রাখেন এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কলকাতায় উপ-হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

দ্বিতীয় ধাপে বেলা ১১ টার দিকে কলকাতার বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য উপ-হাইকমিশন প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত একটি চিত্র অঙ্কন করেন।

তৃতীয় ধাপে একই দিন সন্ধ্যায় উপ-হাইকমিশনের পরিবারের সদস্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস
সৌদি আরবে কেন সেনা মোতায়েন করছে পাকিস্তান?
সর্বশেষ খবর
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
বাইডেনের স্মৃতিকথার বিক্রি ওবামা-ক্লিনটনের চেয়ে অনেক কম
বাইডেনের স্মৃতিকথার বিক্রি ওবামা-ক্লিনটনের চেয়ে অনেক কম
‘রিয়ালের হারটাই বড় খবর, নতুন গল্পের দরকার নেই’
‘রিয়ালের হারটাই বড় খবর, নতুন গল্পের দরকার নেই’
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন