পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না চীন: প্রতিরক্ষা মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং বেইজিংয়ে জানান, চীন কোনও দেশের সাথেই পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না।

পেন্টাগনের একটি প্রতিবেদনের জবাবে বৃহস্পতিবার চীনা মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে এবং তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরনীতিতে অটল। এমনকি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে- তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। অথচ যুক্তরাষ্ট্র উল্টো তথাকথিত চীনের পারমাণবিক হুমকির তত্ত্বসৃষ্টি ও প্রচারণা করছে। এর লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টি অন্যদিকে সরানো এবং নিজেদের পারমাণবিক শক্তি আরও দ্রুতগতিতে বৃদ্ধির অজুহাত তৈরি করা।

তিনি আরও বলেছেন, চীন সবসময়ই আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না-করার নীতি মেনে চলেছে, দৃঢ়ভাবে আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করেছে এবং নিজেদের পারমাণবিক শক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন স্তরে বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রের উচিত বড় আকারে পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার কমানো এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করার কার্যক্রম থেকে বিরত থাকা।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের