বিআরআই অংশীদারদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির দাবি চীনের

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ২০:০৫আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ২২:৪৪

২০২৫ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-ভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প খাতে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করেছে চীনের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) প্রকাশিত তথ্যে এ কথা জানানো হয়েছে।

গত এক বছরে সিসিপিআইটি মোট ৪০৭টি ব্যবসায়িক প্রতিনিধি দলের বিদেশ সফরের আয়োজন করে, যার মধ্যে ২২৮টি সফর ছিল বিআরআই অংশীদার দেশগুলোতে।

২০২৫ সালে সিসিপিআইটি ৪৩টি বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশে ৭০৭টি বিদেশি প্রদর্শনী প্রকল্পের অনুমোদন দেয়। এসব প্রদর্শনীতে অংশ নেয় প্রায় ২৬ হাজার ৫০০টি প্রতিষ্ঠান।

বাণিজ্য সহজ করতে ২০২৫ সালের প্রথম ১১ মাসে জাতীয় বাণিজ্য উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে বিআরআই দেশগুলোর জন্য ৪৯ লাখ ৯০ হাজার উৎস সনদ এবং ৫ লাখ ৫৯ হাজার ৬০০টি বাণিজ্যিক সনদ ইস্যু করা হয়।

সূত্র: সিএমজি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের