কলকাতায় আইসিইউতে ভেন্টিলেশনে চিকিৎসাধীন ওবায়দুল কাদের

রক্তিম দাশ, কলকাতা
০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২০:০১

জুলাই আন্দোলনের পর ভারতে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তাকে ভারতের কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে আইসিইউতে রেখে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন ওবায়দুল কাদের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বেশ কিছু দিন ধরে শয্যাশায়ী ছিলেন। কলকাতার নিউ টাউনে একটি ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্টে তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে।

সূত্র জানায়, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা তার অবস্থাকে গুরুতর বিবেচনা করে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন।

হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসায় তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। তবে এখনও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং সংকটজনক পর্যায়ে রয়েছে। রোগনির্ণয়, চিকিৎসা পদ্ধতি বা ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।



 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
সর্বশেষ খবর
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত