সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৬

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদ ভেঙে দিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার সংসদের স্পিকার এক ঘোষণাপত্র পাঠ করে সংসদ ভেঙ্গে দেওয়ার আনুষ্ঠানিকতা সারেন, আর আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী স্লোগান বানজাই(জয়সূচক উল্লাসধ্বনি) উচ্চারণ করেন। এর মাধ্যমে ৪৬৫ সদস্যবিশিষ্ট নিম্নকক্ষ ভেঙে যায় এবং আগামী মঙ্গলবার থেকে শুরু হবে ১২ দিনের নির্বাচনী প্রচারণা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে।

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সপ্তাহের শুরুতে আগাম নির্বাচনের ঘোষণা দেন। গত অক্টোবরে নির্বাচিত হওয়া তাকাইচি মাত্র তিন মাস ধরে ক্ষমতায় আছেন, তবে তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে। তিনি আশা করছেন এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শাসক দলকে পুনরায় জনসমর্থন ফিরিয়ে আনতে পারবেন। 

জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ক অধ্যাপক হিদেহিরো ইয়ামামোটো এএফপিকে বলেন, “তাকাইচি মন্ত্রিসভার উচ্চ জনসমর্থন এলডিপির জন্য সমর্থনে রূপ নেবে কিনা তা স্পষ্ট নয়, জনগণের প্রধান উদ্বেগ হলো মুদ্রাস্ফীতি মোকাবিলার পদক্ষেপ।” 

জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, নির্বাচনী প্রচারণার মূল ইস্যু হবে ভোক্তাদের জন্য বাড়তি মূল্যস্ফীতি মোকাবিলা এবং চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা। 

তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) এর জোট বর্তমানে নিম্নকক্ষে অল্প সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। 

গত নভেম্বরে তাকাইচি মন্তব্য করেছিলেন যে, চীন তাইওয়ানে সামরিক পদক্ষেপ নিলে জাপানও জড়িত হতে পারে। এরপর থেকেই টোকিও-বেইজিং সম্পর্ক তীব্রভাবে অবনতি হয়েছে। তাকাইচির মন্তব্যের প্রতিক্রিয়ায় চীন জাপানের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়িয়েছে। 

/এমবিএম/
সম্পর্কিত
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী