দড়ি ছাড়াই তাইওয়ানের সর্বোচ্চ ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১৬:২৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

কোনও ধরনের নিরাপত্তা দড়ি বা সুরক্ষা জাল ছাড়াই তাইওয়ানের সর্বোচ্চ বহুতল ভবন তাইপেই ১০১-এর ছাদে উঠে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন পবর্তারোহী অ্যালেক্স হনল্ড। রবিবার হাজার হাজার ভক্তের উল্লাস আর করতালির মধ্যে বিশ্বের অন্যতম উঁচু এই ভবনের চূড়ায় পৌঁছান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১ হাজার ৬৬৭ ফুট উচ্চতার এই ভবনে উঠতে হনল্ডের সময় লেগেছে মাত্র ৯১ মিনিট। নেটফ্লিক্সের সৌজন্যে সরাসরি সম্প্রচারিত এই ‘ফ্রি সোলো’ (সুরক্ষা সরঞ্জামহীন) আরোহণ শেষে চূড়ায় পৌঁছে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি একে ‘অসাধারণ’ (সিক) বলে অভিহিত করেন। সাংবাদিকদের তিনি বলেন, তাইপেই দেখার জন্য এটি কী দারুণ এক উপায়! বৃষ্টির কারণে এই অভিযান এক দিন পিছিয়ে রবিবারে আনা হয়েছিল।

২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবনের খেতাব ধরে রাখা এই স্থাপত্যটি তাইওয়ানের প্রধান পর্যটন আকর্ষণ। হনল্ড জানান, এক সময় তিনি ভবনটিতে অনুমতি ছাড়াই ওঠার কথা ভেবেছিলেন। কিন্তু ভবনের প্রতি শ্রদ্ধা এবং সংশ্লিষ্ট দলের প্রতি সম্মানের কথা ভেবে তিনি নিয়মতান্ত্রিকভাবেই এটি করার সিদ্ধান্ত নেন।

এই অভিযানের নির্বাহী প্রযোজক জেমস স্মিথ বলেন, একটি ভবন কর্তৃপক্ষ এভাবে একজন আরোহীর ওপর আস্থা রেখে অনুমতি দেওয়াটা বিরল ঘটনা।

দড়ি ছাড়াই তাইওয়ানের সর্বোচ্চ ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী

সাধারণত সেমিকন্ডাক্টর শিল্প বা চীনের সামরিক হুমকির কারণে তাইওয়ান বিশ্বজুড়ে সংবাদের শিরোনাম হয়। তবে এমন রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে তাইওয়ানকে আন্তর্জাতিক মহলে ভিন্নভাবে তুলে ধরার জন্য হনল্ড ও নেটফ্লিক্সকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির রাজনীতিকরা।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে নিজের ফেসবুক পাতায় অভিনন্দন জানিয়ে লিখেছেন, সাহসী ও নির্ভীক অ্যালেক্সকে এই চ্যালেঞ্জ সম্পন্ন করার জন্য অভিনন্দন। বিশ্ব শুধু তাইপেই ১০১-কে দেখেনি, বরং তাইওয়ানের মানুষের উষ্ণতা ও এ দেশের সৌন্দর্যকেও দেখেছে।

তাইপেই ১০১ আরোহণের ঘটনা এটিই প্রথম নয়। ২০০৪ সালে ‘স্পাইডারম্যান’ খ্যাত ফরাসি ক্লাইম্বার অ্যালাইন রবার্ট এই ভবনে উঠেছিলেন। তবে তিনি সে সময় নিরাপত্তা দড়ি ব্যবহার করেছিলেন এবং তার সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা। এবার কোনও সরঞ্জাম ছাড়াই মাত্র ৯১ মিনিটে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন হনল্ড।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী