ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৮, নিখোঁজ ২৪

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ১৪:৪৭ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:৫৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে সোমবার ৩৫০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে গেছে। এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ২৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কোস্ট গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ৪৪ মিটার দীর্ঘ ও তিনতলা এমভি ত্রিশা কেরস্টিন-৩ ফেরিটি বাসিলান প্রদেশের বালুক-বালুক দ্বীপের প্রায় ৫ কিলোমিটার পূর্বে ডুবে যায়। ফেরিটি রাত প্রায় ১টা ৫০ মিনিটে বিপদসংকেত পাঠায় এবং এর চার ঘণ্টা আগে দক্ষিণ-পশ্চিম মিন্দানাওয়ের জাম্বোয়াঙ্গা সিটি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

এই তিনতলা ফেরিটি সেই একই পথে ডুবে যায়, যেখানে ২০২৩ সালে লেডি মেরি জয়-৩ ফেরিতে অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হন। দুটি ফেরিই স্থানীয় প্রতিষ্ঠান আলেসন শিপিং লাইন্সের মালিকানাধীন।

ফিলিপাইন কোস্ট গার্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা নিশ্চিতভাবে ১৮ এবং নিখোঁজ ২৪ জনকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া জানিয়েছেন, নৌকাডুবির কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বাসিলান প্রদেশের গভর্নরের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, খালি পায়ে বেঁচে যাওয়া যাত্রীদের কম্বলে জড়িয়ে স্ট্রেচারে তোলা হচ্ছে। অন্যদিকে, নিহতদের মরদেহ বডি ব্যাগে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইসাবেলা সিটির উদ্ধারকর্মী শেরিল বালন্দো জানিয়েছেন, উদ্ধারপ্রাপ্তদের নেওয়া হচ্ছে এমন স্থানগুলোতে স্বজনদের ফোনে অফিসগুলো উপচে পড়ছে। তিনি আরও বলেছেন, প্রতিটি ফোন ধরাই কষ্টকর। তাদের কণ্ঠে ভয় ও উৎকণ্ঠা শোনা যায়। আমরা শুধু বলতে পারছি, উদ্ধার অভিযান চলায় এখনও চূড়ান্ত নামের তালিকা পাওয়া যায়নি।  

টেলিভিশন সাক্ষাৎকারে কোস্ট গার্ডের মুখপাত্র নোয়েমি কায়াবিয়াব বলেছেন, বেঁচে যাওয়া যাত্রীদের বর্ণনা অনুযায়ী ঘটনার সময় ওই এলাকায় সাগর খুব উত্তাল ছিল।

বাসিলানের জরুরি সেবাকর্মী রোনালিন পেরেজ এএফপিকে জানিয়েছেন, হঠাৎ বিপুল সংখ্যক আহত ও উদ্ধারপ্রাপ্ত মানুষ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। তিনি আরও বলেছেন, সবচেয়ে বড় সমস্যা রোগীর সংখ্যা। এই মুহূর্তে আমাদের লোকবল কম। তিনি আরও জানিয়েছেন, অন্তত ১৮ জনকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

/এসএসএস/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত