কাতারে ১০ বছর থাকার সুযোগ, কারা করতে পারবেন আবেদন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৯

নতুন রেসিডেন্সি প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে কাতার। এই প্রোগ্রামের আওতায় দেশটিতে ১০ বছর থাকতে পারবেন প্রবাসীরা। ওয়েব সামিট কাতার ২০২৬-এ প্রোগ্রামটি চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যা দেশটির দীর্ঘমেয়াদি প্রবাসী আবাসন নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। মূলত উদ্যোক্তা ও শীর্ষ পর্যায়ের নির্বাহীদের লক্ষ্য করে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের

কারা আবেদন করতে পারবেন

কাতার সরকারের নতুন প্রোগ্রামটি শুধু দুটি শ্রেণির জন্য সীমিত (উদ্যোক্তা ও জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা)। সাধারণ পেশাজীবী, ফ্রিল্যান্সার বা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য এটি উন্মুক্ত নয়।

উদ্যোক্তা ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা

উদ্যোক্তাদের অবশ্যই কাতারের বেসরকারি খাতের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবসা গড়ে তুলতে হবে। রেসিডেন্সির আবেদনের যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের কাতার বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের (কিউএসএফটিপি) মতো স্বীকৃত কাতারি ব্যবসায়িক ইনকিউবেটর থেকে অনুমোদন পেতে হবে।

এছাড়া আবেদনকারীদের আর্থিক সক্ষমতাও প্রমাণ করতে হবে। এর মধ্যে রয়েছে তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে কিনা ন্যূনতম ৩৬ হাজার ৫০০ রিয়াল (কাতারের মুদ্রা) বা ১০ হাজার মার্কিন ডলার ব্যালান্স দেখাতে হবে। এই শর্তটি বিনিয়োগের বিকল্প হিসেবে নয়, বরং মৌলিক আর্থিক সক্ষমতা যাচাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

জ্যেষ্ঠ নির্বাহী

এই ক্যাটাগরিতে আবেদনের জন্য উচ্চপর্যায়ের নেতৃত্বের প্রয়োজন, যেমন চেয়ারম্যান, সিইও, সিএফও, সিউওও, সিটিও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর। আবেদনকারীদের কাতারের ভেতরে বা বাইরে কমপক্ষে ৫ বছরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে।

কীভাবে আবেদন করবেন

রেসিডেন্সির এই প্রোগ্রামটি বর্তমানে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে, এখনও আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়নি। তবে যোগ্যতার শর্তাবলি ইতোমধ্যে ‘ইনভেস্ট কাতার’র মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

বিকল্প পথ

কাতার ইতোমধ্যে রিয়েল এস্টেট বিনিয়োগের মাধ্যমে রেসিডেন্সি সুবিধা দিয়ে থাকে। অনুমোদিত ফ্রি-হোল্ড আবাসিক এলাকায় সাত লাখ ৩০ হাজার রিয়াল বা দুই লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে বিদেশিরা স্পন্সর ছাড়া নবায়নযোগ্য রেসিডেন্সি পারমিট পেতে পারেন। এছাড়া ৩৬ লাখ ৫০ হাজার রিয়াল বা ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে কাতারে স্থায়ী রেসিডেন্সির জন্য আবেদন করতে পারেন।

/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গ্রিন কার্ড পেতে ‘দেশে ফিরতে হবে’ বার্তা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি