ওষুধ প্রতিরোধী স্তন ক্যান্সারের সমাধান-সূত্র পেলেন চীনা বিজ্ঞানীরা

ফয়সল আবদুল্লাহ
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৭

স্তন ক্যান্সারের একটি ভয়ানক ধরন হলো ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যানসার বা টিএনবিসি। এই ক্যান্সারের ওষুধ ও ইমিউনোথেরাপি প্রতিরোধের (ড্রাগ রেজিস্ট্যান্স) পেছনের একটি গুরুত্বপূর্ণ কারণ শনাক্ত করেছেন চীনের গবেষকরা। গবেষণায় দেখা গেছে, টিউমারের ভেতরে থাকা সেন্সরি স্নায়ু ইমিউনোথেরাপির কার্যকারিতা বাধাগ্রস্ত করে। এতে করে প্রচলিত মাইগ্রেনের ওষুধ দিয়েই এই রোগের কার্যকর চিকিৎসার পথ খুলতে পারে আশা করছেন গবেষকরা।

শুক্রবার সেল জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়, এসব সেন্সরি স্নায়ু টিউমারের ভেতরে এক ধরনের ‘কমান্ডার’-এর কাজ করে, যা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষকে আক্রমণ করতে বাধা দেয়।

চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের শাংহাই ক্যান্সার সেন্টার এবং ফুতান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ট্রান্সলেশনাল ব্রেইন রিসার্চের বিজ্ঞানীরা ৩৬০টি ক্লিনিক্যাল নমুনা বিশ্লেষণ করে দেখেছেন, যেসব টিউমারে সেন্সরি স্নায়ুর অনুপ্রবেশ বেশি, সেগুলোর চিকিৎসার ফলাফল বেশি খারাপ।

গবেষণার প্রধান লেখক শাও চিমিন জানান, এসব স্নায়ু টিউমারের ভেতরের মূল অংশে ইমিউন সেলের প্রবেশ ঠেকিয়ে দেয়। আরও দেখা গেছে, টিউমার কোষ থেকে পাঠানো সংকেত পেয়ে স্নায়ুগুলো আশপাশের কোষকে ঘন কোলাজেন স্তর তৈরি করতে উদ্দীপিত করে, যা এক ধরনের দেয়াল তৈরি করে ইমিউনোথেরাপির ওষুধকে টিউমার কোষ পর্যন্ত পৌঁছাতে বাধা দেয়।

এই বাধা ভাঙতে গবেষকরা মাইগ্রেন চিকিৎসায় ব্যবহৃত ও অনুমোদিত ওষুধ রিমেজেপ্যান্ট ব্যবহার করে পরীক্ষা চালান। প্রাণী মডেলে দেখা গেছে, এই ওষুধ স্নায়ু সংকেত বন্ধ করলে ক্যান্সারের বৃদ্ধি ধীর হয় এবং ইমিউনোথেরাপির কার্যকারিতা বাড়ে।

গবেষকদের মতে, যেহেতু রিমেজেপ্যান্ট ইতোমধ্যেই অনুমোদিত ও বহুল ব্যবহৃত ওষুধ, তাই এই পদ্ধতি তুলনামূলক দ্রুত ক্লিনিক্যাল প্রয়োগে আনা সম্ভব।

সূত্র: সিএমজি, চায়না ডেইলি

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী