জাপানের নির্বাচনে ভূমিধস জয়ের পথে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭

জাপানের ক্ষমতাসীন জোট রবিবারের সংসদীয় নির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছে বলে এক্সিট পোলের ফলাফল ইঙ্গিত দিয়েছে। এতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর ছাড় ও সামরিক ব্যয় বাড়ানোর কর্মসূচি বাস্তবায়নে শক্ত অবস্থান পাচ্ছেন, যদিও এসব পরিকল্পনা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিয়িগাতা প্রদেশে তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিকে (এলডিপি) ভোট দেওয়া শিক্ষক কাজুশিগে চো বলেন, “তার কাজকর্মের মধ্যে একটা সুনির্দিষ্ট দিকে দেশকে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। পুরো দেশকে নিয়ে তিনি যেন সামন এগিয়ে যেতে চান।” একই সঙ্গে ব্যবসায়ী মহল এই ফলকে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত হিসেবে দেখলেও ভবিষ্যৎ অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র পূর্বাভাস অনুযায়ী, তাকাইচির এলডিপি ও জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি  নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে সর্বোচ্চ ৩৬৬টি আসন পেতে পারে, যা তাদের সুপারমেজরিটি দেবে। ভোট শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই এলডিপি এককভাবে ২৩৩ আসনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে।

শীতকালীন বিরল সময়ে অনুষ্ঠিত এই আগাম নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাতের মধ্যেই ভোট দেন ভোটাররা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি গত বছরের শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর পাওয়া উচ্চ জনসমর্থনকে কাজে লাগাতে চান। তাঁর সরাসরি ও দৃঢ় রাজনৈতিক ভঙ্গি তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা তাকাইচি দেশে শক্ত সমর্থন গড়ে তুলেছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও সমর্থন পেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতি সমর্থন জানান। বিশ্লেষকদের মতে, এই ফলাফল চীন সতর্ক দৃষ্টিতে দেখবে, কারণ এতে তাকাইচির ক্ষমতার ভিত্তি আরও দৃঢ় হলো। 

/এমবিএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম