চীনে ঝড় তুলেছে ওপেন এআই মডেল, আমেরিকাকে টপকানো সম্ভব?

রাইনা সিদ্দিকী
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০২

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পকে দেখে অনেকেরই মনে হচ্ছে আমেরিকার আধিপত্য বুঝি আর বেশি দিন নেই। একের পর এক শক্তিশালী ওপেন-সোর্স এআই মডেল, রেকর্ড ডাউনলোড, সব মিলিয়ে চীনের এআই উত্থান যেন থামবার নয়। কিন্তু পর্দার আড়ালে ছবিটা সত্যিই এতটা উজ্জ্বল কিনা, সে প্রশ্নও রয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।   

প্রতিবেদনটিতে বলা হয়েছে, জানুয়ারিতে বেইজিংয়ে চীনের শীর্ষ এআই গবেষক ও উদ্যোক্তাদের এক বৈঠকে প্রশ্ন ওঠে, আগামী তিন থেকে পাঁচ বছরে কি কোনও চীনা এআই কোম্পানি যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে ছাড়িয়ে যেতে পারবে? আলিবাবার কুয়েন এআই মডেলের টেকনিক্যাল লিড জাস্টিন লিনের উত্তর ছিল, “সম্ভাবনা ২০ শতাংশেরও কম, আর সেটাই খুব আশাবাদী হিসাব”।

এই মন্তব্য এক বছরের ‘এআই বুম’ ঘিরে তৈরি উত্তেজনার সঙ্গে সাংঘর্ষিক। কারণ ইতোমধ্যে ডিপসিক-এর মতো স্টার্টআপ কম খরচে শক্তিশালী মডেল তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ওপেন এআই মডেলের ডাউনলোডে চীনা কোম্পানিগুলো শীর্ষে উঠে এসেছে, হংকংয়ে একের পর এক এআই  কোম্পানির শেয়ার বাজারে আত্মপ্রকাশ ঘটেছে।

তবু বাস্তব চ্যালেঞ্জ রয়েই গেছে। উন্নত চিপের দুষ্প্রাপ্যতা, যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ, পর্যাপ্ত কম্পিউটিং শক্তির অভাব এবং তুলনামূলক কম বিনিয়োগ এসব কারণে ফ্রন্টিয়ার বা সবচেয়ে উন্নত ক্লোজড এআই মডেলে চীন এখনও পিছিয়ে। ওপেনএআই, গুগল ও অ্যানথ্রপিকের ক্লোজড মডেলগুলোই এখনও পারফরম্যান্সের মানদণ্ডে এগিয়ে।

এই সীমাবদ্ধতা থেকেই চীন বেছে নিয়েছে ভিন্ন কৌশল। ওপেন-সোর্স এআই  আলিবাবা একাই ৪০০-এর বেশি ওপেন কুয়েন মডেল উন্মুক্ত করেছে, যার ডাউনলোড ১ বিলিয়নের বেশি। ওপেন মডেলের কারণে খরচ কমছে, দ্রুত অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, আর ভূ-রাজনৈতিক ঝুঁকিও কিছুটা কমছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের শক্তি মূলত বাস্তব প্রয়োগে। উৎপাদন, ই-কমার্স, লজিস্টিকস, রোবোটিক্স সবখানেই এআই দ্রুত ঢুকে পড়ছে। সরকারও শিল্প খাতে এআই ব্যবহারে জোর দিচ্ছে।

তবে শেষ পর্যন্ত প্রশ্নটা প্রযুক্তির চেয়েও মানসিকতার নতুন ঝুঁকি নেওয়া, একেবারে নতুন ধারণার নেতৃত্ব দেওয়া। সেই জায়গাতেই চীনের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।

/আরএস/এমবিএম/এমওএফ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু