দুই তৃতীয়াংশ ইউরোপীয়ান মনে করে তাদের দেশ হুমকিতে: জরিপ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বেশ বিপদে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। আর সাম্প্রতিক সময়ে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেও ইইউ’র সময় ভালো যাচ্ছে না। এর মধ্যে এক জরিপে উঠে এলো ভয়াবহ তথ্য। নিজের দেশ হুমকিতে আছে এমন বিশ্বাস করছে ইইউ’র নাগরিকেরা। খবর আনাদুলা এজেন্সির।

এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থাটি জানিয়েছে, ৬৮ শতাংশ ইউরোপীয়ান মনে করে তাদের দেশ হুমকিতে আছে। আর ৪২ শতাংশ মনে করছে তাদের ব্যক্তিগত নিরাপত্তা হুমকিতে। শুক্রবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মিউনিক সিকিউরিটি কনফারেন্সকে লক্ষ্য করে ব্রাসেলসভিত্তিক পোলিং ফার্ম ডেমোসকপি এ জরিপটি জালায়। 

জরিপের তথ্য মতে, ফ্রান্সের নাগরিকদের মধ্যে সবচেয়ে হুমকির আশঙ্কা রয়েছে। জরিপে অংশ নেওয়া ফ্রান্সের ৮০ শতাংশ নাগরিক হুমকির কথা জানিয়েছে। তালিকায় এরপরে রয়েছে নেদারল্যান্ড, ডেনমার্ক ও জার্মানি। এসব দেশের মানুষেরা নিজ দেশ হুমকিতে আছে বলে জানায়।

জরিপে অংশ নেওয়া ৩২ শতাংশ মনে করেন, প্রতিরক্ষা বিনিয়োগের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেনি। আর ৩৪ শতাংশ বলছে, তাদের নিজ নিজ দেশও প্রতিরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

তবে, ৫২ শতাংশ ইউরোপীয় নাগরিকের বিশ্বাস, ইইউ নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদার করতে সক্ষম। এই আস্থা সর্বোচ্চ লুক্সেমবার্গে ৭৬ শতাংশ। তালিকায় এরপর রয়েছে পুর্তগাল ও লিথুনিয়া।

তবে, এ আস্থা ব্লকটির তিনটি বৃহত্তম সদস্য দেশে তুলনামূলকভাবে কম। সেগুলো হলো, ইতালি, জার্মানি ও ফ্রান্স। 

জরিপে অংশ নেওয়া তিন-চতুর্থাংশ ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রতিরক্ষা বিনিয়োগকে সমর্থন করেন অথবা তা বাড়ানোর পক্ষে মত দেন। সবচেয়ে বেশি সমর্থন দেখা গেছে পুর্তগালে ৮৯ শতাংশ। এরপর রয়েছে ফিনল্যান্ড ৮৩ শতাংশ, লিথুনিয়া ও স্পেন ৮০ শতাংশ এবং ডেনামর্ক ৭৮ শতাংশ।

‘দ্য ফ্ল্যাশ ইউরোব্যারোমিটার ৫৭৪’ শীর্ষক জরিপে ইইউ ব্লকের ২৭ দেশের ২৭ হাজার জন নাগরিক অংশ নেন। জরিপটি চালানো হয় ৫ থেকে ১২ জানুয়ারির মধ্যে।

/এবিএম/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি