পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা হামলা ও গোলাগুলিতে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সোমবার দুটি বোমা হামলা এবং পুলিশ ও বিদ্রোহীদের গোলাগুলিতে মোট ১৪ জনের বেশি মানুষ নিহত হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় বিস্ফোরকবোঝাই গাড়ি নিরাপত্তা চেকপয়েন্টে বিস্ফোরিত হয়। এতে ১১ নিরাপত্তা কর্মী ও এক শিশু নিহত হয়েছে। সাত জন আহত হয়, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিস্ফোরণের ধাক্কায় কাছের ভবন ধসে পড়ে এক মেয়ে শিশু মারা যায়।

একই দিন বান্নু জেলায় পুলিশ স্টেশনের কাছে মোটরসাইকেল বোমা বিস্ফোরণে দুজন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

শাংলা জেলায় অভিযানের সময় তিন পুলিশ সদস্য ও তিন বিদ্রোহী নিহত হয়েছে। নিহত বিদ্রোহীরা চীনা নাগরিকদের ওপর হামলায় জড়িত ছিল।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়েছে। দেশটির সরকার পাকিস্তানি তালেবান (টিটিপি)-কে এসব হামলার জন্য দায়ী করছে। ২০২৫ সালের প্রথম নয় মাসে ২৪০০-এর বেশি মানুষ এসব হামলায় নিহত হয়েছে।

/এমবিএম/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি