যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্তে থাই বাহিনীর দখল অব্যাহত: কম্বোডিয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি সত্ত্বেও থাইল্যান্ডের সেনারা এখনও কম্বোডিয়ার ভূখণ্ড দখল করেছে বলে অভিযোগ করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মানেত।  

সাক্ষাৎকারে মানেত বলেছেন, গত বছরের সংঘর্ষের পর ডিসেম্বরের যুদ্ধবিরতি কার্যকর হলেও থাই বাহিনী এখনও কম্বোডিয়ার অভ্যন্তরে অবস্থান করছে। এছাড়াও তিনি থাইল্যান্ডকে যৌথ সীমান্ত কমিশন (জেবিসি) দ্রুত কাজ শুরু করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে বিরোধপূর্ণ সীমান্ত নির্ধারণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। 

মানেত আরও বলেছেন, থাই বাহিনী বহু এলাকায় কম্বোডিয়ার গভীরে অবস্থান করছে, যা থাইল্যান্ডের একতরফা দাবি করা সীমারেখারও বাইরে। তার অভিযোগ, থাই সেনারা কম্বোডিয়ার স্বীকৃত ভূখণ্ডের ভেতরে কনটেইনার ও কাঁটাতারের বেড়া বসিয়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা ঘরে ফিরতে পারছেন না।

এছাড়াও তিনি আরও বলেছেন, এটি কোনও অভিযোগ নয়, বরং মাঠপর্যায়ের বাস্তবতার বর্ণনা। কম্বোডিয়া তার সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতার কোনও লঙ্ঘন মেনে নেবে না।  

মানেত আরও জানিয়েছে, সীমান্ত বিরোধের একমাত্র সমাধান হলো বিদ্যমান চুক্তি অনুযায়ী প্রযুক্তিগত প্রক্রিয়ায় যৌথভাবে সীমানা নির্ধারণ। তিনি আশা প্রকাশ করেছেন, থাইল্যান্ড দ্রুত জেবিসিকে কাজ শুরু করতে দেবে।

অন্যদিকে থাইল্যান্ড বলেছে, তারা উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে সীমান্তে সেনা মোতায়েন বজায় রেখেছে এবং কোনও ভূখণ্ড দখলের অভিযোগ অস্বীকার করেছে। তবে এ বিষয়ে থাই পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।  

উল্লেখ্য, গত জুলাইয়ে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়, যাতে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয় এবং ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে বাণিজ্য ব্যাহত হয়। অক্টোবরে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হলেও কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেঙে পড়ে। পরে ২৭ ডিসেম্বর নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হয়।

/এসএসএস/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু