শুল্ক নিয়ে রায়ে ধাক্কা: ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বৈঠক স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৮

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঢালাও শুল্ক আরোপের ক্ষমতা কেড়ে নিয়ে রায় দেওয়ার পর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক স্থগিত করা হয়েছে। শুল্ক সংক্রান্ত আইনি জটিলতা ও এর প্রভাব খতিয়ে দেখতেই উভয় পক্ষ আলোচনার নির্ধারিত সময় পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুই দেশের প্রধান বাণিজ্য প্রতিনিধিদের নেতৃত্বে তিন দিনব্যাপী এই বৈঠক আগামী ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক শুল্ক আরোপের পদক্ষেপকে ‘অবৈধ’ ঘোষণা করে। ৬-৩ ব্যবধানে দেওয়া এই রায়ে আদালত জানায়, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট ব্যবহার করে এভাবে ঢালাও শুল্ক আরোপের কোনও সাংবিধানিক এখতিয়ার প্রেসিডেন্টের নেই।

ভারতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে উদ্ভূত পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনার পরই ভারতীয় প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করবে। দুই দেশ আলোচনার সুবিধাজনক নতুন একটি তারিখ নির্ধারণের বিষয়ে কাজ করছে।

এই রায়ের পর ক্ষুব্ধ ট্রাম্প একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন এবং তাৎক্ষণিকভাবে পাল্টা পদক্ষেপ নেন। শনিবার তিনি বৈশ্বিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, সুপ্রিম কোর্টের হাস্যকর ও আমেরিকা-বিরোধী রায়ের প্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে বৈশ্বিক শুল্কের হার বাড়িয়ে আইনের চূড়ান্ত সীমা ১৫ শতাংশ কার্যকর করছি।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম