শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, ৩২ নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১৬:১৭আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৬:১৭

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইরানের নৌবাহিনীর একটি জাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ এক কর্মকর্তা।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ড. অনিল জয়সিংহে জানান, চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া সাতজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা সামান্য আহত হয়েছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টে জানিয়েছেন, ১৮০ জন আরোহী নিয়ে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা সংকটে পড়েছে, এমন খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করে শ্রীলঙ্কার নৌবাহিনী। উদ্ধারকাজে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি বিমান বাহিনীর উড়োজাহাজও অংশ নেয়।

তবে জাহাজটি ঠিক কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা নাবিকরা কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী