প্যারিসে শেষ হলো চীন-মার্কিন বাণিজ্য  আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৯:০৯আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৯:০৯

ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই দিন ব্যাপী চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক আলোচনা শেষ হয়েছে। ১৫ থেকে ১৬ মার্চ পর্যন্ত এই আলোচনায় চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লি ফেং এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অংশগ্রহণ করেন।

চীন-মার্কিন নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য অনুসারে, শুল্ক ব্যবস্থাপনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ, চলমান অর্জিত  পরামর্শের মতৈক্য মেনে চলাসহ, বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক, গভীর ও গঠনমূলক আলোচনা করেন দু’দেশের প্রতিনিধিরা। এ সময় নতুন কিছু মতৈক্যেও পৌঁছানো গেছে বলে জানিয়েছে চীন।

চীনা প্রতিনিধি হ্য বলেন, দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্যের আওতায়, গত বছর পাঁচ দফার আর্থ-বাণিজ্যিক আলোচনার পর, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ধারাবাহিক পরামর্শ-সভায় ফলাফল অর্জিত হয়েছে, যা দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক ও বিশ্বের অর্থনীতিতে আরও বেশি নিশ্চয়তা ও স্থিতিশীলতা যুগিয়েছে।

তিনি বলেন, মার্কিন পক্ষ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারা অনুসারে, সকল বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং চীনের ওপর ৩০১ ধারা-য় তদন্ত, শিল্পপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা এবং বাজার অনুমোদন বাধাসহ বিভিন্ন নেতিবাচক ব্যবস্থা নিয়েছে। মার্কিন পক্ষের একতরফাভাবে শুল্ক বাড়িয়ে দেওয়ার আচরণেরও বিরোধিতা করে চীন এবং সংশ্লিষ্ট শুল্ক বাতিল করার জন্য তাগিদ দেয়।

হ্য আরও বলেন, প্রয়োজন হলে নিজের বৈধ অধিকার রক্ষায় পদক্ষেপ নেবে চীন। যুক্তরাষ্ট্র দু’দেশের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে বলে আশা করে বেইজিং, যাতে সহযোগিতার তালিকা বড় হবে, সমস্যার তালিকা ছোট হবে, এবং দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্কের স্বাস্থ্যকর, স্থিতিশীল ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।

মার্কিন পক্ষ জানায়, স্থিতিশীল চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক বিশ্বের জন্য অতি গুরুত্বপূর্ণ, যা বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধি, সরবরাহ-শৃঙ্খলের নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার জন্য সহায়ক। দু’দেশের উচিত মতভেদ কমিয়ে দেওয়া, সমস্যার অবনতি ঠেকানো, এবং পরামর্শের মাধ্যমে বিদ্যমান মতভেদ সমাধান করা। 

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম