ব্যথা কেন রাতে বাড়ে জানালেন চীনা বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৬, ১৭:৩০আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৭:৩০

অনেক মানুষের দীর্ঘস্থায়ী ব্যথা দিনে সহনীয় থাকলেও রাতে বেড়ে যায়। গবেষণায় চীনা বিজ্ঞানীরা দেখেছেন, ব্যথার তীব্রতার ওপর সরাসরি প্রভাব ফেলে আমাদের শরীরের জৈবিক ঘড়ি বা সারকাডিয়ান রিদম। এই ঘড়ির নিয়ন্ত্রণ কেন্দ্র হলো মস্তিষ্কের সুপ্রাকিয়াসমাটিক নিউক্লিয়াস বা এসসিএন অঞ্চল, যা আমাদের ঘুম, হরমোনসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার গবেষক চাং চি। বিস্তারিত প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স-এ।

গবেষণায় প্রথমবারের মতো মস্তিষ্কের এসসিএন থেকে মেরুদণ্ড পর্যন্ত একটি নির্দিষ্ট স্নায়ুপথ শনাক্ত করা হয়েছে। এই পথের মাধ্যমে মস্তিষ্ক দিনের বিভিন্ন সময়ে ব্যথার সংকেত নিয়ন্ত্রণ করে।

ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, দিনে তাদের বিশ্রামের সময় এসসিএন বেশি সক্রিয় থাকে এবং ওই সময় ব্যথার সংকেত বেড়ে যায়। আবার সক্রিয় সময় (রাতে)-এর কার্যকলাপ কমে যায়। তখন ব্যথা কিছুটা কম অনুভূত হয়। মানুষের ক্ষেত্রে এর উল্টোটা ঘটে বলে রাতে ব্যথা বেশি অনুভূত হয়।

গবেষকরা জানালেন, ভবিষ্যতে ব্যথার চিকিৎসায় শরীরের জৈবিক সময়কেও বিবেচনায় নেওয়া হলে ভালো ফল পাওয়া যেতে পারে।

সূত্র: সিনহুয়া

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম