চীনের সিছুয়ানে বিরল খনিজের বিশাল মজুত

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৬, ২১:৩১আপডেট : ২২ মার্চ ২০২৬, ২১:৩১

চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিছুয়ানের মাওনিউপিং খনি এলাকায় বিপুল পরিমাণ বিরল খনিজ বা রেয়ার আর্থ রিজার্ভের সন্ধান পাওয়া গেছে। সেইসঙ্গে সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ খনিজের মজুতও শনাক্ত করা হয়েছে। 

সম্প্রতি চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুযায়ী, সিছুয়ানের মিয়াননিং কাউন্টির মাওনিউপিং খনি অঞ্চলে মোট ৯৬ লাখ ৬৫ হাজার ৬০০ টন রেয়ার আর্থ অক্সাইড শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৪০০ টন ফ্লোরাইট এবং ৩ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৭০০ টন বারাইটের মজুত পাওয়া গেছে।

আধুনিক প্রযুক্তি শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল ফ্লোরাইট। এটি মহাকাশ গবেষণা, রেফ্রিজারেশন, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি তৈরি এবং পারমাণবিক শক্তিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

অন্যদিকে তেল ও গ্যাস ড্রিলিং শিল্পে ব্যবহৃত হয় বারাইট। পাশাপাশি রাসায়নিক শিল্প, ফিলার এবং মেডিকেল ইমেজিংয়েও এর ব্যবহার রয়েছে।

এখন উৎপাদনে থাকা খনিগুলোর মধ্যে মাওনিউপিং রেয়ার আর্থ খনিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হালকা বিরল খনিজ লাইট সম্পদের আধার। এর পরেই আছে চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বায়ান ওবো খনিটি।

সূত্র: সিসিটিভি

/এএ/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম