যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১৪:৩৪আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৪:৩৪

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের আধুনিকায়নে আরও এক ধাপ এগিয়ে গেলো উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি সলিড-ফুয়েল ইঞ্জিনের সফল পরীক্ষা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ আজ রবিবার এ তথ্য জানিয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, কার্বন ফাইবার উপাদানে তৈরি এই আধুনিক ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট ২ হাজার ৫০০ কিলোটন। এর আগে গত সেপ্টেম্বরে একই ধরনের একটি ইঞ্জিনের পরীক্ষায় এর ক্ষমতা ছিল ১ হাজার ৯৭১ কিলোটন। ইঞ্জিনের এই শক্তি বৃদ্ধির লক্ষ্য হলো একটি ক্ষেপণাস্ত্রে একাধিক পারমাণবিক বোমা বহনের সক্ষমতা অর্জন করা, যাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজে ফাঁকি দেওয়া যায়।

কিম জং-উন এই পরীক্ষাকে দেশের কৌশলগত সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ‘বিরাট তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন। এর কয়েক দিন আগেই দেশটির পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় কিম উত্তর কোরিয়াকে একটি স্থায়ী পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক ‘রাষ্ট্রীয় সন্ত্রাস ও আগ্রাসনের’ দায়ে অভিযুক্ত করেন।

সামরিক পর্যবেক্ষকদের মতে, উত্তর কোরিয়ার পঞ্চবার্ষিক সামরিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে। ‘কৌশলগত আঘাতের মাধ্যম’ বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) আধুনিকায়নই এর মূল লক্ষ্য। সলিড-ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রগুলো তরল জ্বালানির তুলনায় দ্রুত উৎক্ষেপণ করা যায়, যা শনাক্ত করা শত্রুপক্ষের জন্য কঠিন।

২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং-উনের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ভাণ্ডার সম্প্রসারণে মরিয়া হয়ে উঠেছে। গত ফেব্রুয়ারিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক সম্মেলনে কিম ট্রাম্পের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিলেও সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনার পূর্বশর্ত হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি ওয়াশিংটনকে ত্যাগ করতে হবে।

তবে উত্তর কোরিয়ার এই সক্ষমতা নিয়ে বিদেশি বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ মনে করেন, বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় ওয়ারহেড সুরক্ষিত রাখার মতো প্রযুক্তিগত চ্যালেঞ্জ এখনও দেশটির সামনে রয়ে গেছে। যদিও দীর্ঘ সময় ধরে চলা তাদের এই কর্মসূচির সাফল্য নিয়ে অন্য বিশেষজ্ঞরা বেশ উচ্চধারণাই পোষণ করেন।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু