জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ১৮:৩৭আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৮:৩৭

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা এবং যাতায়াত খরচ কমাতে সরকারি কর্মকর্তাদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে কাজ করার নীতি চালু করতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী ১৫ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, রাজধানী কুয়ালালামপুরসহ প্রধান প্রশাসনিক কেন্দ্রগুলোর যেসব সরকারি কর্মকর্তা একমুখী যাতায়াতে ৮ কিলোমিটারের (৫ মাইল) বেশি পথ পাড়ি দেন, তারা সপ্তাহে সর্বোচ্চ তিন দিন বাসা থেকে কাজ করতে পারবেন।

তবে জননিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতের মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এই সুবিধার আওতার বাইরে থাকবেন।

মালয়েশিয়া সরকারের মুখ্য সচিব শামসুল আজরি আবু বকর শুক্রবার জানান, বাসা থেকে কাজ করার সময় কর্মকর্তাদের প্রতি ঘণ্টায় লগ-ইন করতে হবে এবং দফতরে উপস্থিত থেকে কাজ করার মতোই সমান উৎপাদনশীলতা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, মালয়েশিয়া একটি তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও পরিশোধিত জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার প্রভাব দেশটির ওপর সরাসরি পড়ে।

জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মালয়েশিয়া সরকার বর্তমানে প্রতি মাসে জ্বালানি ভর্তুকি বাবদ প্রায় ৪০০ কোটি রিঙ্গিত (৮৫ কোটি ডলার) ব্যয় করছে। ভর্তুকি খাতে ব্যয়ের এই ব্যাপক বৃদ্ধি দেশটির দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম