হরমুজ প্রণালি এড়িয়ে তিন মাসের জ্বালানি তেল মজুত করলো দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ এপ্রিল ২০২৬, ১৪:৫১আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৫১

ইরানের হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মুখে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি বিকল্প রুটে ২৭ কোটি ৩০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল আমদানির বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার (১৫ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ কাং হুন-সিক এই তথ্য জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কাজাখস্তান, ওমান, সৌদি আরব এবং কাতার সফর শেষে দেশে ফিরে কাং হুন-সিক বলেন, আমি জাতির উদ্দেশে জানাচ্ছি, চারটি দেশ সফরের মাধ্যমে এ বছরের শেষ নাগাদ ২৭ কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি নিশ্চিত করা হয়েছে। এই পরিমাণ তেল দক্ষিণ কোরিয়ার তিন মাসেরও বেশি সময়ের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম বলে জানান তিনি।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। চলতি সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র এই জলপথে অবরোধ শুরু করায় এশিয়ার দেশগুলো জ্বালানি সরবরাহে চরম ঝুঁকির মুখে পড়ে।

কাং হুন-সিক বলেন, গত বছর দক্ষিণ কোরিয়ার প্রায় ৬০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছিল, যা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র অবরোধ শুরু করে।

/এএস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি