৭ বিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ১১:৫০আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫০

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক ক্ষতি সামলাতে ৭.১ বিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী কু ইউন-চুল এই ঘোষণা দেন। দক্ষিণ কোরিয়া বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে।

ইয়োনহাপ জানিয়েছে, জীবিকা ও সরবরাহ শৃঙ্খলের ওপর বাড়তে থাকা ঝুঁকি মোকাবিলায় সরকার ‘সক্রিয়ভাবে’ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী কু ইউন-চুল। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন ‘বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকি’ হিসেবে দেখা দিয়েছে। 

সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের শেষ নাগাদ যানবাহনে ব্যবহৃত ইউরিয়া ও ইউরিয়া সলিউশনের সরকারি মজুত বাজারে ছাড়ার পরিকল্পনা ঘোষণা করেন তিনি।  

কু ইউন-চুল সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সম্পূরক বাজেট দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা তহবিল থেকে অর্থ বিতরণ ২৭ এপ্রিল শুরু হবে এবং বছরের প্রথমার্ধেই বরাদ্দের ৮৫ শতাংশের বেশি ছাড়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। 

আন্তর্জাতিক সমন্বয় জোরদারের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে দক্ষিণ কোরিয়ার জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরিশোধিত তেল ও ন্যাফথার মতো জ্বালানি সরবরাহ সুরক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী।

/এএস/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?