চীনের মহাকাশ মিশনের প্রশিক্ষণে পাকিস্তানের দুই নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ২০:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ২০:৫১

চীনের মহাকাশ মিশনের প্রশিক্ষণের জন্য প্রথমবারের মতো পাকিস্তানের দুই নভোচারীকে নির্বাচিত করা হয়েছে। বুধবার চীনের মানববাহী মহাকাশ সংস্থা এ ঘোষণা দেয়। এটিকে চীনের মহাকাশ স্টেশনে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদ শিগগিরই চীনের মহাকাশ স্টেশনে প্রশিক্ষণের জন্য ‘রিজার্ভ নভোচারী’ হিসেবে আসবেন। সব ধরনের প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে তাদের মধ্য থেকে একজন পেলোড বিশেষজ্ঞ হিসেবে মহাকাশ মিশনে অংশ নেবেন। এর মাধ্যমে তিনি চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হওয়ার গৌরব অর্জন করবেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে চীনের মহাকাশ স্টেশনে পাকিস্তানি নভোচারী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়। এরপর তিন ধাপের কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দুই পাকিস্তানি নভোচারীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

চীনের মহাকাশ সংস্থা জানায়, পাকিস্তানের এই নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণ চীনের মহাকাশ কর্মসূচির একটি মাইলফলক এবং চীন-পাকিস্তান ‘সর্বাত্মক কৌশলগত অংশীদারত্বের’ আরেকটি সফল উদাহরণ।

সংস্থাটি আরও জানায়, এটি মহাকাশ গবেষণার অর্জনগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিনিময় করার ক্ষেত্রে চীনের উন্মুক্ত মনোভাব ও আগ্রহের প্রতিফলন।

সূত্র: সিনহুয়া

/এএ/এমওএফ/
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বশেষ খবর
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি