জাকার্তায় দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতর থেকে সব শেষ ভুক্তভোগীকে উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সোমবার রাতে বেকাসি তিমুর স্টেশনে থেমে থাকা একটি কমিউটার ট্রেনের পেছনের বগিতে দূরপাল্লার একটি ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বগিটি শুধু নারীদের জন্য নির্ধারিত ছিল, যা হয়রানি প্রতিরোধে চালু করা একটি ব্যবস্থা।

রাষ্ট্রায়ত্ত রেল কোম্পানি পিটি কেরেতা আপি ইন্দোনেশিয়ার প্রধান নির্বাহী ববি রাস্যিদিন জানান, আহত ৮৪ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিচয় শনাক্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জাকার্তায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৭, আহত অর্ধশতাধিক

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সিয়াফি জানান, মঙ্গলবার সকাল নাগাদ ধ্বংসস্তূপের ভেতর থেকে সব ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আর কোনও হতাহতের ঘটনা নেই।

কর্মকর্তারা জানিয়েছেন, দূরপাল্লার আর্গো ব্রমো অ্যাংগ্রেক ট্রেনের ২৪০ জন যাত্রীর সবাই নিরাপদ আছেন।

জাকার্তা পুলিশের প্রধান আসেপ এডি সুহেরি সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। 

/এএস/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু