‘সোনার বাংলা’র স্বপ্নপূরণে কাজ করবে নতুন সরকার: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৬, ১৭:৪৬আপডেট : ০৮ মে ২০২৬, ১৯:৫৩

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নতুন সরকার ‘সোনার বাংলা’র স্বপ্নপূরণে সর্বোচ্চ চেষ্টা করবে। শুক্রবার বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করার পর তাকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলোকে পরাজিত করে বিজেপিকে ম্যান্ডেট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান অমিত শাহ। তিনি বলেন, জনগণের এই আস্থার মর্যাদা দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাদের লক্ষ্য।

বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দেন অমিত শাহ। এরপরই তিনি ঘোষণা করেন, শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শনিবার বেলা ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় লোকভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। এ সময় তার সঙ্গে বিজেপির সব বিধায়কের স্বাক্ষর করা সমর্থনপত্র থাকবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভূমিকম্পের পর সপ্তাহজুড়ে কাঁপতে পারে ভেনেজুয়েলা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
ভেনেজুয়েলার ইতিহাসে যেসব ভূমিকম্প কেড়ে নিয়েছে শত শত প্রাণ
সর্বশেষ খবর
তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য 
তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য 
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ৭ জনকে ফেরত নিতে বাধ্য হলো বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ৭ জনকে ফেরত নিতে বাধ্য হলো বিএসএফ
২৭তম বিসিএস’র সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতার বিষয় স্পষ্ট করলো অর্থ বিভাগ
২৭তম বিসিএস’র সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতার বিষয় স্পষ্ট করলো অর্থ বিভাগ
ভূমিকম্পের পর সপ্তাহজুড়ে কাঁপতে পারে ভেনেজুয়েলা
ভূমিকম্পের পর সপ্তাহজুড়ে কাঁপতে পারে ভেনেজুয়েলা
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা