২৭তম বিসিএস’র সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতার বিষয় স্পষ্ট করলো অর্থ বিভাগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জুন ২০২৬, ১৩:০০আপডেট : ২৫ জুন ২০২৬, ১৩:০০

২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার প্রথম ধাপের ভাইভা ফলাফলের ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে যোগদানকারী কর্মকর্তাদের বেতন নির্ধারণ, পদসমতা, চাকরির ধারাবাহিকতা, বেতন সংরক্ষণ ও অন্যান্য আর্থিক সুবিধা সংক্রান্ত বিষয়ে স্পষ্ট করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

অর্থ বিভাগের বাস্তবায়ন-৮ শাখা থেকে জারি করা এক পত্রে মঙ্গলবার (২৩ জুন) এটি জানানো হয়েছে।

এ সংক্রান্ত স্পষ্টীকরণপত্রে সই করেছেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মুসফিকুল আলম হালিম।

পত্রে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ১৮ ডিসেম্বরের প্রজ্ঞাপনের আলোকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন নির্ধারণের ক্ষেত্রে বিশেষ বিধান অনুসরণ করা হবে।

স্পষ্টীকরণে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ২০০৯ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় বেতনস্কেল-২০০৫, ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় বেতনস্কেল-২০০৯ এবং ২০১৫ সালের ১ জুলাই থেকে জাতীয় বেতনস্কেল-২০১৫ বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট গণনা করতে হবে।

এ ক্ষেত্রে ২০০৮ সালের ৩০ নভেম্বর অথবা জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত সমতুল্য তারিখ থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কে ইনক্রিমেন্ট গণনার ভিত্তি হিসেবে ধরে নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা যাবে।

তবে অর্থ বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, এই ইনক্রিমেন্ট গণনা শুধু চলতি বছরের ১ জানুয়ারি যোগদানের সময় মূল বেতন নির্ধারণের উদ্দেশ্যে প্রযোজ্য হবে।

কর্মকর্তারা তাদের প্রকৃত যোগদানের পূর্ববর্তী সময়ের জন্য কোনও বকেয়া বেতন বা আর্থিক সুবিধা দাবি করতে পারবেন না।

এছাড়া, ২০০৮ সালের ৩০ নভেম্বর আগে যারা ক্যাডার, নন-ক্যাডার বা অন্য কোনও সরকারি চাকরিতে কর্মরত ছিলেন, তাদের ক্ষেত্রে বিদ্যমান বিধি অনুযায়ী বেতন সংরক্ষণের সুযোগ থাকলে, তা বিবেচনা করে বেতন নির্ধারণ করা হবে।

চাকরির ধারাবাহিকতা ও যোগ্যতা সংরক্ষণের বিষয়ে অর্থ বিভাগ জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি যোগদানের আগে যদি কোনও কর্মকর্তা সংশ্লিষ্ট ক্যাডারে স্থায়ীকরণের পূর্বশর্ত পূরণ করে থাকেন এবং একই ক্যাডারে পুনরায় যোগদান করেন, তাহলে তার অর্জিত যোগ্যতা সংরক্ষণ করা যেতে পারে।

পদসমতার বিষয়ে অর্থ বিভাগ জানিয়েছে, এ বিষয়ে বিদ্যমান আইন, বিধি ও পদসোপান কাঠামোর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পত্রে আরও উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ১৮ ডিসেম্বরের নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন এবং এ বিষয়ে পরবর্তী সমেয় জারি করা অন্যান্য নির্দেশনার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সূত্র: বাসস

/আরকে/
সম্পর্কিত
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন, ব্যয় কমেছে আরও ১৩ হাজার কোটি টাকা
জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার 
রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ালো সরকার
সর্বশেষ খবর
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে
মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোয় অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত ১৭৭৭৭ কর্মী
মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোয় অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত ১৭৭৭৭ কর্মী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
সৌদি আরবে মানবপাচার ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১ 
সৌদি আরবে মানবপাচার ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা