ট্রাম্পের সম্মানে শি’র রাজকীয় ভোজ, মেনুতে কী ছিল

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৬, ১৭:৩০আপডেট : ১৪ মে ২০২৬, ১৭:৪৬

চীন সফরের প্রথম পূর্ণ দিবসটি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের মধ্য দিয়ে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দিনশেষে একই স্থানে তার সম্মানে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি। সাদা কাপড়ে মোড়ানো গোল টেবিল আর আভিজাত্যে ঘেরা এই আয়োজনে উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বরা।

নৈশভোজের মেনুতে যা ছিল

হোয়াইট হাউসের বরাত দিয়ে জানা গেছে, চীনা ও পশ্চিমা খাবারের মিশেলে সাজানো হয়েছিল এই রাজকীয় ভোজের মেনু। এতে ছিল: টমেটো সুপে লবস্টার, ক্রিসপি বিফ রিবস (গরুর পাঁজরের মুচমুচে মাংস), ঐতিহ্যবাহী বেইজিং রোস্ট ডাক এবং মৌসুমি সবজি ও মাস্টার্ড সসে রান্না করা স্যামন মাছ।

নৈশভোজের শেষাংশে মিষ্টান্ন হিসেবে ছিল প্যান-ফ্রাইড পর্ক বান, ট্রাম্পেট শেলের আকৃতির পেস্ট্রি এবং তিরামিসু। এ ছাড়া ছিল হরেক রকমের ফল ও আইসক্রিম।

রাষ্ট্রীয় ভোজে একসঙ্গে প্রবেশ করেন ট্রাম্প ও শি। ছবি: এপি

স্পটলাইটে ইলন মাস্ক

নৈশভোজের মূল অনুষ্ঠান শুরুর আগে আমন্ত্রিত অতিথিদের আগ্রহের কেন্দ্রে ছিলেন টেক জায়ান্ট টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ট্রাম্পের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যখন অনুষ্ঠানস্থলে আলাপচারিতায় ব্যস্ত, তখন অতিথিদের একটি বড় অংশকে মাস্কের টেবিলের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অনেকেই তার সঙ্গে সেলফি তোলেন। চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির প্রধান নির্বাহী লেই জুনকেও দেখা গেছে মাস্কের সঙ্গে করমর্দন করতে এবং সেলফি তুলতে।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু