চাঁদের মাটি থেকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন তন্তু তৈরির রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৬, ০৮:১৪ আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:২৬

কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটি থেকে প্রস্তুতকৃত উচ্চ-ক্ষমতাসম্পন্ন ফাইবারের নমুনা চীনের মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে মহাকাশের চরম পরিবেশে এই তন্তুর স্থায়িত্ব নিয়ে দীর্ঘমেয়াদি পরীক্ষা চালানো হবে।

শাংহাইয়ের তোংহুয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। তারা এমন একটি যন্ত্র তৈরি করেছেন, যা বিশ্বে প্রথম শূন্য বা ভ্যাকুয়াম পরিবেশে চাঁদের মাটিকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন তন্তুতে রূপান্তরে সক্ষম।

এই যন্ত্রটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং চাঁদের মানবহীন, শূন্য ও নিম্ন-অভিকর্ষজ পরিবেশে কাজ করার উপযোগী করে তৈরি। এর বিশেষত্ব হলো, এতে কোনও বাড়তি রাসায়নিক বা উপাদানের প্রয়োজন হয় না; কেবল চাঁদের মাটিই একমাত্র কাঁচামাল। এতে মাটির গুঁড়াকে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে সিরাপের মতো তরলে পরিণত করা হয়। ভ্যাকুয়াম ট্রাকশন এবং হাই-স্পিড স্পিনিং প্রযুক্তির মাধ্যমে সেই তরল থেকে মানুষের চুলের চেয়েও কয়েক গুণ পাতলা তন্তু বের করা হয়।

২০২১ সাল থেকে এই গবেষক দলটি চাঁদের মাটি নিয়ে গবেষণা শুরু করে। চীনের ‘ছাং-এ ৫’ মিশনের সংগৃহীত ৫০০ মিলিগ্রাম আসল চাঁদের মাটি হাতে পাওয়ার পর তাদের এই কার্যক্রম আরও গতি পায়। তবে আসল মাটি অত্যন্ত দুষ্প্রাপ্য হওয়ায় তারা পরীক্ষার জন্য কৃত্রিম ‘চাঁদের মাটি’ তৈরি করে তা থেকে এই তন্তু উৎপাদন করেছেন।

মহাকাশ স্টেশনে এই তন্তু বা ফাইবারের ওপর উচ্চ-ভ্যাকুয়াম, তীব্র বিকিরণ এবং চরম তাপমাত্রার ওঠানামার প্রভাব পর্যবেক্ষণ করা হবে। গবেষকরা মনে করছেন, এই তন্তু ভবিষ্যতে চাঁদে স্থায়ী অবকাঠামো বা ঘরবাড়ি নির্মাণের জন্য শক্তিশালী উপকরণ হিসেবে ব্যবহৃত হবে। এটি সফল হলে পৃথিবী থেকে নির্মাণসামগ্রী বহন করার খরচ ও জটিলতা অনেকাংশে কমে যাবে।

সূত্র: সিনহুয়া

/এএ/
সম্পর্কিত
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
সর্বশেষ খবর
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির