পানির জন্য চলন্ত বাস থামালো তৃষ্ণার্ত বানর

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৬, ১৮:১৩আপডেট : ২২ মে ২০২৬, ১৮:১৩

তীব্র দাবদাহ আর পানির সংকটে বন্য প্রাণীরা কতটা বিপর্যস্ত হতে পারে, তারই এক চিত্র দেখা গেলো ভারতের মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে। তৃষ্ণার্ত এক বানর পানি খোঁজার জন্য বনের মাঝে এক চলন্ত সরকারি বাস আটকে দিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকাল ৩টার দিকে ইয়াভাতমাল জেলার পুসাদের কাছে খাণ্ডালা ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (এমএসআরটিসি) একটি বাস ওয়াশিম থেকে পুসাদের দিকে যাচ্ছিল। বনাঞ্চলের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বানর এসে বাসের সামনে দাঁড়িয়ে পড়ে। এতে চালক বাসটি থামাতে বাধ্য হন। প্রথমে চালক ও যাত্রীরা বানরটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সেটি রাস্তা থেকে নড়েনি। পরে বানরটির শারীরিক অবস্থা দেখে যাত্রীরা বুঝতে পারেন যে তীব্র গরমে সেটি প্রচণ্ড দুর্বল ও পানিশূন্যতায় ভুগছে। এরপর যাত্রীরা তাকে পানির বোতল এগিয়ে দেন।

বানরটি দ্রুত পানি পান করা শুরু করার পরপরই চারপাশের জঙ্গল থেকে আরও বেশ কিছু বানর বেরিয়ে এসে বাসের চারপাশে জড়ো হয়। যাত্রীরা জানান, প্রতিটি বানরই ক্লান্ত-বিধ্বস্ত ছিল এবং তৃষ্ণার্ত হয়ে হন্যে হয়ে পানি খুঁজছিল। বাসের যাত্রীরা তখন নিজেদের কাছে থাকা পানির বোতলগুলো তৃষ্ণার্ত বানরদের দিকে বাড়িয়ে দেন। বাসের ভেতর থেকে যাত্রীদের ধারণ করা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

এই ঘটনা মহারাষ্ট্রের খরাপ্রবণ বিদর্ভ অঞ্চলে তীব্র গরম ও পানির অভাবে বন্য প্রাণীদের সংকটের বিষয়টি আবার সামনে এনেছে। তীব্র গরমে বন্য প্রাণীদের পানি ব্যবস্থাপনায় বন বিভাগের গাফিলতি রয়েছে উল্লেখ করে অনেকেই কর্তৃপক্ষের সমালোচনা করেছেন।

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু