দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ২৩:১৭আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২৩:১৮

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৩ জুলাই (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের কিউবায় ভরসা এখন সৌরচালিত তিন চাকা; চলন্ত স্কুটারে ঝগড়া, স্ত্রীকে রাস্তায় নামিয়ে গুলি করে পালালেন পুলিশ সদস্য; সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান; সেনাবাহিনীতে আমূল পরিবর্তন আনছে ভারত, কেন এটি গুরুত্বপূর্ণ; ক্ষমতায় বসানোর কয়েক মাস পরই কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেপালি জেন-জি; বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী; ইরানের ক্ষমতায় আহমাদিনেজাদকে বসাতে ইসরায়েলের গোপন মিশন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

কিউবার রাস্তা থেকে প্রায় হারিয়েই গেছে দেশটির ঐতিহ্যবাহী পুরোনো মডেলের ভিনটেজ গাড়িগুলো। তীব্র জ্বালানি সংকটের মুখে সেগুলোর জায়গা করে নিয়েছে ছোট ছোট বৈদ্যুতিক ট্রাইসাইকেল (তিন চাকার যান), যার সিংহভাগই চীনে তৈরি। তবে এগুলো সাধারণ কোনও বৈদ্যুতিক যান নয়; কিউবার ভঙ্গুর বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভরতা এড়াতে অনেক চালকই এখন নিজেদের ট্রাইসাইকেলে বসিয়ে নিয়েছেন সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ ব্যবস্থা। ফলে তীব্র লোডশেডিংয়ের মধ্যেও সূর্যের আলোয় চার্জ দিয়ে রাস্তায় অনায়াসে ছুটছে এই যানগুলো।

 

চলন্ত স্কুটারে করে যাওয়ার সময় স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া বেধেছিল দিল্লির এক পুলিশ কনস্টেবলের। ঝগড়ার একপর্যায়ে রাস্তার পাশে স্কুটার থামিয়ে নিজের সার্ভিস পিস্তল বের করে স্ত্রীকে গুলি করে হত্যা করেন তিনি। এরপর রক্তাক্ত স্ত্রীকে রাস্তায় ফেলেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই পুলিশ সদস্য। দিল্লির কল্যাণপুরী এলাকায় এই হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়।

 

কয়েক দশক ধরে ইউরোপের রাজনীতিতে ইসলাম একটি প্রধান স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এক নতুন প্রজন্মের ফুটবলাররা প্রমাণ করে দিচ্ছেন যে, ইসলাম ধর্ম এখন এই মহাদেশের সামগ্রিক কাঠামোরই একটি অবিচ্ছেদ্য অংশ।

 

স্থল, নৌ ও বিমানবাহিনীকে একক অপারেশনাল কমান্ডারের অধীনে এনে একীভূত সামরিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। এই পরিকল্পনার আওতায় ভৌগোলিক থিয়েটার অনুযায়ী তিনটি নতুন ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড (আইটিসি) গঠন করা হতে পারে। সামরিক বাহিনীর যৌথ কার্যক্ষমতা, রসদ সরবরাহ (লজিস্টিকস), কৌশলগত পরিকল্পনা ও যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

উপার্জনের একমাত্র মাধ্যম মোটরসাইকেলের চাকায় পুলিশের তালা লাগিয়ে দেওয়ার প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন ২৫ বছর বয়সী এক রাইড শেয়ারিং চালক। কাঠমান্ডুর রাস্তায় ঘটা এই মর্মান্তিক ঘটনার পর প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি। এক বছরেরও কম সময় আগে বিপুল ভোটে নির্বাচিত এই সরকারের জবাবদিহি চেয়ে এবং কাঠমান্ডু সিটি পুলিশের নির্মমতার প্রতিবাদে আবারও রাজপথে নেমেছে শত শত তরুণ।

 

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। পর্দার আড়ালে চূড়ান্ত হতে যাওয়া এই নীতিগত পরিবর্তনের মাধ্যমে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিসহ প্রায় ১৬ লাখ অভিবাসীকে দ্রুততম সময়ে স্থায়ীভাবে বসবাসের (আইএলআর) সুযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে হোম অফিস। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ব্রেক্সিট-পরবর্তী সময়ে যুক্তরাজ্যে আসা বিশাল সংখ্যক অভিবাসীর জন্য স্থায়ীভাবে বসবাসের যোগ্যতা অর্জনের সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার যে বিতর্কিত পরিকল্পনা করা হয়েছিল, তা থেকে পিছু হটার সিদ্ধান্ত নিচ্ছেন মন্ত্রীরা।

 

ইরানের সাবেক কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির পরবর্তী নেতা হিসেবে বসানোর জন্য বছরের পর বছর ধরে একটি গোপন পরিকল্পনা ও প্রচেষ্টা চালিয়েছিল ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১০৬ জনের নিয়োগ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১০৬ জনের নিয়োগ
অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলো ইলন মাস্কের এক্স ও স্পেসএক্সএআই
অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলো ইলন মাস্কের এক্স ও স্পেসএক্সএআই
ঘরেই তৈরি করুন মজাদার গ্রেভি নুডলস
ঘরেই তৈরি করুন মজাদার গ্রেভি নুডলস
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী