মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত নিয়ে যা বললো চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৬, ২১:১৬আপডেট : ০৮ জুন ২০২৬, ২১:১৬

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি কারও স্বার্থে নয় বলে মন্তব্য করেছে চীন। এ অবস্থায় অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে দেশটি। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতিতে চীন গভীরভাবে উদ্বিগ্ন এবং নতুন করে যুদ্ধ কোনও পক্ষেরই স্বার্থ রক্ষা করে না।

এ বাস্তবতায় সংশ্লিষ্ট সব পক্ষ যেন যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, আলোচনার গতি বজায় রাখে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পথে অটল থাকে বলে আশা করে বেইজিং।

তার মতে, দ্রুত একটি সর্বাত্মক ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যথাযথ পরিবেশ তৈরি হবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ